
ভারত ছবির পর সালমান খান ও ক্যাটরিনা কাইফের পুরোনো রসায়ন শুরু হয়েছে বলে ধরেই নিয়েছিলেন ভক্তরা। কিন্তু সাবেক এই প্রেমিক যুগল বন্ধুত্বের সম্পর্কেই যেন নিজেদের আবদ্ধ রাখলেন।
এদিকে ক্যাটরিনা এখন ভিকি কৌশলের সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন ছড়িয়ে গেছে। তবে দুজনের কেউই স্বীকার করছেন না।
ভারতীয় গণমাধ্যমের খবর, নতুন বছরের শুরুটা দু’জনে একসঙ্গে কাটাবেন। তবে কোথায় যাবেন তারা, তা এখনই জানা যাচ্ছে না। সাধারণত ক্রিসমাস বা বর্ষবরণে নিউ ইয়র্কে আত্মীয়দের সঙ্গে কাটান ক্যাটরিনা। প্রেমের খাতিরে এবার কোথায় যাবেন তা জানা যায়নি।

বিভিন্ন ইভেন্টে দু’জনকে একত্রে দেখা যাচ্ছে। ক্যাটরিনা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমার সঙ্গে মাঝে মধ্যেই নতুন নাম জুড়ে যায়। এখন সকলে ভিকির নাম করছেন। এরপর হয়তো অন্য কারও নাম উঠে আসবে। আমি শুধুই শুনে যাই।’’
শোনা যাচ্ছে, ভিকির সঙ্গে ক্যাটরিনার প্রেম নাকি খুব একটা ভালো চোখে দেখছেন না সালমান খান।
এম




