
বলিউডের ছাইয়া ছাইয়া গার্ল খ্যাত মালাইকা অরোরা। বরাবরই ভক্তদের পছন্দের তারকা তিনি। কিন্তু সালমান খানের ভাই আরবাজের সঙ্গে ডিভোর্সের পর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন তিনি।
এর পেছনে অন্যতম কারণ তার চেয়ে অনেক ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের ইস্যু। ৩৪ বছর বয়সী অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। তারা নাকি বিয়েও করবেন। দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে তাদের।
এবার বয়স নিয়ে সমালোচনার শিকার হলেন মালাইকা। গেল ২৩ অক্টোবর ৪৬ বছরে পা রেখেছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন মালাইকা। ওই ছবি শেয়ারের পরই জোর আক্রমণের মুখে পড়তে হয় মালাইকাকে।

নেটিজেনরা বলেন, যতই মেকআপ করুন না কেন, মুখের বলিরেখা কোনোভাবে লুকাতে পারবেন না। কেউ কেউ বলতে শুরু করেন, মেকআপ করে আর কতদিন পর্যন্ত নিজেকে কম বয়সী প্রমাণ করবেন মালাইকা। কেউ কেউ আবার বলতে শুরু করেন, মালাইকা মেকআপের একটি আস্ত বাক্স। হাজার চেষ্টা করেও নিজের বয়স তিনি কোনোভাবে লুকোতে পারবেন না।
ওই ছবি দেখে কেউ মালাইকাকে বুড়ি বলে সম্বোধন করতে শুরু করেন, আবার কেউ বলতে শুরু করেন, জিম করে রোগা হয়েছেন ঠিকই। কিন্তু আপনার মুখের ভেতর থেকে দাঁত বাইরে চলে আসে।
এম




