
ছোট পর্দার জনপ্রিয় তারকা সিয়াম এখন চলচ্চিত্রেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। বর্তমানে ‘ইত্তেফাক’ ছবির শুটিং করছেন এই অভিনেতা।
সিলেটে শাহী ঈদগাহ ময়দানে একটি নামাজের দৃশ্যে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। পরে জানা গেছে, শুটিং হলেও প্রকৃতপক্ষে নামাজই পড়েছিলেন তিনি!
২০১২ সাল থেকে টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন, উপস্থাপনা করছেন সিয়াম। একটি বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। তার প্রথম নাটক ছিল 'ভালোবাসা ১০১'।
তার অভিনীত নাটকের মধ্যে অন্যতম ঝড়ের পরে, শিহরণের গান, তোমার আমার প্রেম, ডার্লিং, টু লেট ব্যাচেলর, মিস্টার বয়েড ফ্রেন্ড ইত্যাদি। পোড়ামন ২ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক।
এরপর দহন, ফাগুন হাওয়ায় ছবি দুটি মুক্তি পায় এই অভিনেতার। তার অভিনীত বিশ্বসুন্দরী ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এম




