
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস শোবিজের আলোচিত জুটি। গেল বছর ১ ডিসেম্বর বিয়ে করেন তারা। সেই হিসেবে প্রথম বিবাহবার্ষিকী পূর্ণ করলেন তারা। বিয়ের পর থেকেই মা হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা এমন গুঞ্জন ওঠে। নিকও এক সাক্ষাৎকারে বলেছিলেন তার শিশুদের ভীষণ পছন্দ।
এরই মধ্যে এবারের বিয়ে বার্ষিকীতে একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, দা কালোতে নিক-প্রিয়াঙ্কা। আর নিকের কোলে এক সদ্যোজাত। পাপারাজ্জির কবল থেকে নিজেকে বাঁচিয়ে নিক-প্রিয়াঙ্কা বাবা-মা হয়ে গেলেন, অথচ কেউ টের পর্যন্ত পেল না!
পরে জানা গেল, ‘অ্যানিভারসারি গিফট’ হিসেবেই এক অতি উৎসাহী ফ্যানক্লাব ফটো এডিটিং সফটওয়ারে নিক-প্রিয়াঙ্কার ছবি এডিট করে নিকির কোলে জুড়ে দিয়েছে সেই সদ্যোজাতকে। আর ডিজিটালের যুগে কোনও কিছু ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। এ ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সেই ছবি। ফ্যানেদের মনে উদয় হয়েছে নানা জল্পনার।
নিক প্রিয়ঙ্কার থেকে বয়সে ছোট। তা নিয়েও ওই জুটিকে শুনতে হয়েছিল নানা খারাপ মন্তব্য। শিকার হয়েছিলেন ট্রোলেরও। তবে সে সবে পাত্তা না দিয়েই নিজেদের মধ্যে বুঁদ হয়ে রয়েছেন তারা।
এম




