
মডেল ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার আগামী বছরটা বোধহয় ভালো যাবে। কারণ বছরের শুরুতেই তার ফান্ডে জমা হবে তিন কোটি রুপি। বছরের প্রথম দিনে যার অ্যাকাউন্টে তিন কোটি রুপি জমা হবে, নিশ্চয়ই বিষয়টি তার জন্য সুখের।

তবে এই রুপি কোনও সিনেমার জন্য নয়। নতুন বছরের শুরুতে একটি নিউ ইয়ার পার্টি থেকেই এই রোজগার করতে চলেছেন অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী।
সম্প্রতি পাগলপন্থি-তে অভিনয় করছেন ঊর্বশী রাউতলা। এই সিনেমায় জন আব্রাহাম, ইলিয়ানা ডিক্রুজ, অনিল কাপুর, কৃতি খাবারন্দা, পুলকিত সম্রাট এবং আরশাদ ওয়ারশির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।
শুধু পাগলপন্থি নয়, এর আগে গ্রেট গ্র্যান্ড মস্তি, সনম রে-র মতো একাধিক সিনেমায় অভিনয় করেন ঊর্বশী। তবে বলিউডে এখনও পর্যন্ত সেভাবে ভিত জমাতে পারেননি এই অভিনেত্রী।

ঊর্বশী রউতেলা প্রথম আনিল শর্মার অ্যাকশন-রোমান্টিক ফিল্ম সিং সাব দা গ্রেট এ অভিষিক্ত হন। ভারতীয় এই সুন্দরী ২০১৫ সালে মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন এবং মিস ইউনিভার্স এ ভারতীয় হিসেবে অংশগ্রহণ করেন।
জিএ




