
দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির হালের ব্যস্ত গায়ক ও সঙ্গীত পরিচালক শাহরিয়ার রাফাতের ফিচারিং-এ এলো তরুণ শিল্পী মিরাজ মাহবুবের গান।
আন্ধার বানিয়ে দেবো শিরোনামে গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
এ ব্যাপারে রাফাত বলেন, মিরাজ তরুণ শিল্পী। তবে দীর্ঘদিন ধরেই গানের সঙ্গে সখ্যতা তার। গানটি দারুণ গেয়েছে সে। আমি ভালো একটি কম্পোজিশনের চেষ্টা করেছি। কেমন হয়েছে শ্রোতারা বিচার করবেন।
মিরাজ বলেন, রাফাত ভাইয়ের কম্পোজিশনের গানটি প্রাণ পেয়েছে। নিজের সেরাটা দিয়েই গেয়েছি এই গান। আমি গান পাগল মানুষ গান নিয়েই বাকিটা জীবন এগিয়ে যেতে চাই।
‘আন্ধার বানিয়ে দেবো’ গানের ভিডিওটি নির্মাণ করেছেন আলামিন দূর্জয়। মডেল অনন্য, সজল ও জাবিন নাসেরের পাশাপাশি মিরাজেরও উপস্থিতি রয়েছে।
এম




