
বলিউড সুপারস্টার সালমান খান আসছে ২৭ ডিসেম্বর ৫৪ বছরে পা দিচ্ছেন। জন্মদিনের উৎসবকে বিশেষ করে রাখতে শোনা যাচ্ছে এক ‘বিশেষ অতিথি’র সঙ্গেই কাটাবেন তিনি। সালমানের বোন অর্পিতা অন্তঃসত্ত্বা।
ভারতীয় গণমাধ্যমের খবর, অর্পিতা এবং স্বামী আয়ুষ নাকি সালমানের জন্মদিনেই দ্বিতীয় সন্তানের জন্ম হোক চাইছেন। নিয়মিত ডাক্তারের সঙ্গে প্ল্যানিং করছেন।
সালমান জানান, আমার বোন মা হতে চলেছে। এবারের জন্মদিন আমি ওর সঙ্গেই কাটাবো।
বোনকে সালমান কতটা ভালোবাসে তা সবাই জানেন। বোনের সঙ্গে জন্মদিন কাটানো আনন্দের। তবে বাড়তি আনন্দ হিসেবে যদি মামা-ভাগ্নের জন্মদিনও একই দিনে হয়ে যায় তাহলে তো আনন্দের সীমা নেই।
অর্পিতা এবং আয়ুষের প্রথম সন্তান আহিলের জন্ম ২০১৬ সালে। গেল বছর জন্মদিনে বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে রাতেই উদযাপন শুরু করেন সালমান। গভীর রাতে হাজির হয়েছিলেন সাবেক প্রেমিকা ক্যাটরিনাও।
এম




