
টালিউডের সাহসী অভিনেত্রী পাওলি দাম। খোলামেলা দৃশ্যে অভিনয় করেই নজর কাড়েন তিনি। বলিউডে 'হেইট স্টোরি' ছবির মাধ্যমে তুমুল আলোচিত হন। বাংলাদেশের ছবিতেও কাজ করেছেন। দুই বাংলাতেই বেশ জনপ্রিয়তা তার।
ইদানীং নাকি জয়া আহসানের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না পাওলির। আনন্দবাজার পত্রিকার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ইন্টারভিউতে অন্য কারও সম্পর্কে বেশি কথা বলতে চাই না (হাসি)! আচ্ছা, কোনও দিন দেখেছেন আমাদের ঝগড়া করতে? ইন্দো-বাংলাদেশ অ্যাওয়ার্ডেও তো জয়া, আমি আর তনুশ্রী স্টেজে সারাক্ষণ ফিসফিস করে যাচ্ছিলাম। আর জয়া তো অনেক দিন ধরেই ভালো কাজ করছে এখানে।

আক্ষেপ প্রকাশ করে পাওলি বলেন, আমার আপত্তিটা ছিল অন্য জায়গায়। আমার প্রশ্ন স্বীকৃতির জায়গাটা নিয়ে। আমার ছবি ‘সত্তা’ বাংলাদেশে পাঁচটি বিভাগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। বেসরকারি পুরস্কারও পেয়েছে। পুরস্কার বা মনোনয়ন তো দূর, এ সবের কিছুই আমাকে জানানো হয়নি। সবটা হয়ে যাওয়ার পর পরিচালকের কাছ থেকে জানতে পেরেছিলাম। জাতীয় পুরস্কার না হয় শুধু নাগরিকদের জন্য। কিন্তু স্বীকৃতির ক্ষেত্রে কেন শিল্পীদের নাগরিকত্ব বিচার্য হবে? কই, এখানে তো সেটা করা হয় না! জয়া এখানে যেমন ভালোবাসা পেয়েছেন, পুরস্কারের মাধ্যমে স্বীকৃতিও তো পেয়েছেন। ওখানকার শিল্পীরা এখানে যে স্বীকৃতিটা পাচ্ছেন, সেটা ওখানেও হওয়া উচিত।
এদিকে নতুন রূপে বড় পর্দায় আসছেন পাওলি দাম। বিষণ্ণ চরিত্র, ধারণা পরিবর্তন করে ভিন্ন এক পাওলিকে পাবে সবাই।
অভিনেত্রীর ভাষ্য, হ্যাপি ক্যারেক্টার করতে চাইছিলাম অনেক দিন ধরেই। ‘সাঁঝবাতি’র ট্রেলারে ফুলিকে বেশি কথা বলতে দেখা যায়নি, কারণ সে-ই এ ছবির সারপ্রাইজ় প্যাকেজ। এই প্রথম এত হাসিখুশি, প্রাণবন্ত একটা চরিত্র করলাম। দর্শক দেখুন যে, পাওলিও হাসতে জানে!
এম




