
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ফুটবল মাঠে আঘাত পেয়েছেন। অবসরে ফুটবল খেলতে পছন্দ করেন তিনি। প্রায়ই মাঠে বল পায়ে দেখা যায়। রোববারও তিনি ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন।
কিন্তু খেলতে গিয়ে আচমকাই চোট লাগে রণবীরের। রণবীর কাপুরের সঙ্গে মাঠে নেমেছিলেন ঈশান খট্টর, সাইফ আলী খান, ইব্রাহিম আলী খান-সহ অনেকে। এদিন কয়েকটি গোলও করেন রণবীর।
হঠাৎ অন্য এক খেলোয়াড়ের হাত লাগে তার মুখে। মুহূর্তে ফেটে যায় ঠোঁট। যন্ত্রণায় কুঁকড়ে যান রকস্টার তারকা। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তবে আঘাত খুব একটা গুরুতর না। সামলে নিয়েছেন রণবীর। এখন মোটামুটি সুস্থই আছেন। নতুন বছরে রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পাবে। তার নায়িকা হিসেবে আছেন প্রেমিকা আলিয়া ভাট। পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।
রণবীর কাপুর জানিয়েছেন, ছবিটি একটি অলৌকিক রোম্যান্টিক রূপকথার গল্প। অয়ন কখনও এমন কোনও চরিত্র তৈরি করেন না যার মধ্যে সত্যতা নেই। এখানেও তার ব্যতিক্রম নেই। কিন্তু অলৌকিক রূপকথার গল্পে সত্যতা কোথায়, তা নিয়ে মুখ খোলেননি তিনি।
এম




