
ক্লিন ইমেজের নায়িকা সোনাক্ষী সিনহা। গেল ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার দাবাং থ্রি ছবিটি। বরাবরের মতো সালমান খানের নায়িকা হয়ে পর্দায় এসেছেন তিনি।
এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। বলিউডের নামী সব তারকারা এই আইনের প্রতিবাদে ক্ষোভ জানিয়েছেন।
দাবাং থ্রি-র প্রমোশনে হাজির হয়ে ছবির ব্যবসা নিয়ে প্রশ্ন করা হয় সোনাক্ষীকে। যার উত্তরে সোনাক্ষী বলেন, দাবাং থ্রি-র ব্যবসার চেয়েও বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ করা। গোটা দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। ফলে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ করা সবচেয়ে জরুরি।

সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাস্তায় নামেন অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। এই আইনের প্রতিবাদ করায়, বেটি বাঁচাও বেটি পড়াও-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে পরিণীতি চোপড়াকে সরিয়ে দেয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি৷ বিষয়টি নিয়ে মুখ খোলেননি পরিণীতি।
এম




