
সারা আলী খান মানেই উন্মাদনা। সাম্প্রতিক সময়ের তার মতো কোনও নায়িকাকে নিয়েই এত আলোচনা হয়নি। বড়দিনের ছুটি পরিবারের সঙ্গে উপভোগ করেছেন সারা।
রাত পোহাতে না পোহাতেই সারা উড়ে গেলেন মালদ্বীপে। সেখানে একদম খোলামেলাভাবে হাজির হলেন তিনি। সারার বিকিনি লুক দেখে ফ্যানরা অবাক। ইনস্টাগ্রাম সারার ওই ছবি এখন ভাইরাল। ভক্তদের কেউ লিখেছেন, ‘অসাধারণ সারা’। আবার কেউ বা লিখেছেন, ‘যে কোনও পোশাকেই তুমি সেরা।’
ভারতীয় গণমাধ্যমের খবরের বলা হয়, সারা তার বন্ধু কাম্য অরোরার সঙ্গেই নাকি মালদ্বীপে উড়ে গেছেন। সেখানে নাকি ‘ভিটামিন সি’-র খোঁজে গেছে নায়িকা। ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা ছবিগুলোতে সারাকে দেখা যাচ্ছে বিভিন্ন মেজাজে। কখনও গায়ে রোদ মাখছেন, আবার কখনও বা কাম্যর সঙ্গে মেতেছেন উচ্ছ্বাসে।

সারা কুলি নম্বর ওয়ান-এর সিক্যুয়েলে কাজ করছেন। তার বিপরীতে আছেন বরুণ ধাওয়ান। এছাড়া লাভ আজকাল-এও দেখা যাবে তাকে।
এম




