
দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের অন্যতম সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। সংগঠনটির একবছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল সোমবার। এদিন বিএফডিসিতে দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
সভাপতি অমিত হাসানসহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়। তার বিপরীতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আতিকুর রহমান লিটন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- ওমর সানী, পপি, রত্না, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫১১ জন। এর মধ্যে ভোট পড়ে ৩৯৪ টি, বাতিল হয় ১৬ টি ভোট। একজন সভাপতি ও ১০ জন সদস্যের জন্য ১৯ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
দুপুর থেকেই ক্লাবটির তারকা সদস্য সোহেল রানা, ডিপজল, মৌসুমী, শাবনূর, সাইমন, গাঙ্গুয়াসহ অনেক শিল্পী ভোট প্রদান করেন।
এম




