ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নেটফ্লিক্সের সিনেমা ‘এক্সট্র্যাকশন’ নিয়ে বাংলাদেশে কেন এত সমালোচনা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২০, ০৪:৫৬ পিএম
এক্সট্র্যাকশন

ক্রিস হেমসওর্থ, নেটফ্লিক্স, হলিউড- বাংলাদেশের রাজধানী ঢাকাকে জড়িয়ে একটি সিনেমার দৃশ্যায়ন হয়েছে। গল্পের বড় একটা অংশ ঢাকায় হয়েছে। কিন্তু আদতে শুটিং ঢাকায় হয়নি।

নেটফ্লিক্সে ২৪ এপ্রিল এক্সট্র্যাকশন সিনেমাটি প্রকাশ হয়। সেদিন থেকেই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নেটফ্লিক্সের গ্রাহক তারা সরব এই সিনেমা নিয়ে। খবর বিবিসি বাংলার।

তাদের একটা বড় অংশের অভিযোগ এই সিনেমায় বাংলাদেশের যে দৃশ্যায়ন করা হয়েছে তা ভালো হয়নি। আবার আরেকটি অংশ বলছে দৃশ্যায়ন যথা তথা কিন্তু ভাষার প্রয়োগ এবং বিভিন্ন জায়গায় যেসব লেখা দেখা গেছে তা বাংলায় বড় ভুল।

বেবিট্যাক্সির গায়ে লেখা ‘আল্লাহ সার্ভসাক্তিমান’ ছাড়াও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে নানা ভুল বের করে সিনেমাটির সমালোচনা করেন দর্শকরা।

আলাল আহমেদ নামে এক দর্শক বলেন, ‘অন্য সবার মতো এক্সাইটেড ছিলাম যে রুশো ব্রাদার্স ঢাকা শহরকে ঘিরে সিনেমা করছে। বাকি সব অ্যাকশনধর্মী সিনেমার মতোই এর অ্যাকশন দৃশ্যগুলো উপভোগ্য ছিল। এটা বাদে এই সিনেমা নিয়ে অন্যান্য আলোচনা একেবারেই গৌণ।’
তবে তিনি যোগ করেন ভাষাগত অসামঞ্জস্যগুলো ছিল দৃষ্টিকটু।

‘সিনেমার সেট প্রস্তুতে ডিটেইলের প্রতি মনোযোগ অবশ্যই প্রশংসনীয়। কিন্তু বাংলাদেশি চরিত্রদের মুখের ভাষার সঙ্গে ঠিক বাংলাদেশের মানুষের ভাষার মিল ছিল না, মিল ছিল কিছুটা কলকাতার বাঙালিদের। এছাড়া, যথেষ্ট ব্যাকগ্রাউন্ড না থাকায় গল্প ও চরিত্র সুপ্রতিষ্ঠিত হয়নি।’

অনেকে আবার বাংলাদেশের অবস্থার সাথে প্রাসঙ্গিক তুলনাও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ছবির আরেক দর্শক ওয়াহিদা জামান সিথি বলেন, বাংলাদেশের কেমন দৃশ্যায়ন হলো সেটা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। তার মূল বিষয় হচ্ছে গল্পের গভীরতা নিয়ে। যেটা তিনি পাননি।

‘বাংলাদেশের কি সব সিনেমায় একেবারে ভালো দেখায় এমন? তা কিন্তু না। এটা সিনেমার গল্পের চাহিদার ওপর নির্ভর করবে।’
মুক্তাদির খান পাঠান নামের এক দর্শক লেখেন, ‘বাংলাদেশ শব্দটাকে শুধুমাত্র ব্যবসার কথা চিন্তা করে মুভিতে যুক্ত করা হয়েছে। বাংলাদেশে মুভিটির চিত্রায়ন হয়নি,কোনও অভিনেতাও বাংলাদেশি নন, ব্যাকগ্রাউন্ডে যে সংগীতগুলো বাজানো হচ্ছে সেগুলোও হিন্দি ভাষার।’

এই ভাষা নিয়ে অভিযোগ আরও বেশ কয়েক জায়গায় দেখা গেছে। এহতেশাম রুহান বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে, ঢাকার মানুষজন পশ্চিমবঙ্গের টোনে কথা বলে। কেউ অবশ্য হিন্দি-মারাঠি, হিব্রুর মতো করেই বাংলা বলে। গালাগালিও করে কলকাতার ভাষায়।’

কিন্তু এই ভাষা বা চিত্রনাট্যে যা ছিল তার সাথে বাংলাদেশে যারা দায়িত্বে ছিলেন তারা মোটেও অবগত ছিলেন না বলে দাবি করেন, হলিউডের সাথে যিনি সহায়ক হিসেবে কাজ করেন, আরিক আনাম খান।

তিনি বলেন, ‘আমরা হলিউডের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ২০১৪ সাল থেকে কাজ করি। অ্যাভেঞ্জার্স-২ থেকে প্রথম শুরু হয়।’
আরিক বলেন, এরপর এক্সট্র্যাকশন সিনেমার শুটিং নিয়ে যোগাযোগ করে একটি কোম্পানি।

‘সেখানে স্ক্রিপ্ট নিয়ে নানা কিছু সাইন করতে হয়, যেমন কোনটা প্রকাশযোগ্য কোনটা নয়। এই সিনেমার ৭০ শতাংশ শুট হয়েছে হয়েছে থাইল্যান্ডে, তাদের ডিজাইনার তাদের পরিচালকরা অন্য কোম্পানির সূত্র ধরে বাংলাদেশের রেফারেন্স নিয়েছে। এটা ২০১৬, ২০১৭ সালের ঘটনা।’

ভারতেও এর বেশ বড় একটা অংশ শুট করা হয়। আরিক বলেন, ‘এই সিনেমা তৈরির আগে প্রোডাকশনের একটা চুক্তি হয়েছিল যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না। সরকারের সাথেও বোঝাপড়া হয়েছিল।’

বাংলাদেশের একজন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন বলেন, ‘আমাদের দেশের সাংস্কৃতির বোঝাপড়ার কারণে ছবিটা যখন দর্শকরা দেখছেন তখন সাংস্কৃতিক ভুলগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কোরিয়ান কেউ দেখলে সেটা বুঝতে পারতেন না। বাংলাদেশের দর্শকরা এই জায়গা সম্পর্কে ভালো বোঝেন।’

মানের দিক দিয়ে চলচ্চিত্রটি খুব একটা উঁচু পর্যায়ের না। বাংলাদেশের প্রেক্ষাপটের বিষয়টি না থাকলে অনেক দর্শকই হয়তো এত আগ্রহ নিয়ে দেখতো না, বলছেন আবু শাহেদ ইমন।

এম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিগগিরই অভিনয়ে ফিরছেন রিয়া
শিগগিরই অভিনয়ে ফিরছেন সাম্প্রতিক আলোচিত বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নানা আলোচনা-সমালোচনার পর নতুন বছরেই পর্দায় ফিরতে যাচ্ছেন এই নায়িকা। তার অভিনয়ে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারই বন্ধু ও পরিচালক রুমি জাফেরি। রুমি জাফেরি জানিয়েছেন, অতীতের সময় যেমনই হোক না কেন নতুন বছরই অভিনয়ে ফিরছেন রিয়া। সম্প্রতি ওর সাথে দেখা করেছি আমি। তবে সে এখন বেশ চুপচাপ। খুব বেশি কথা বলেনি। সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনায় অনেক ঝড় বয়েছে রিয়ার ওপর। আশা করছি শিগগিরিই স্বাভাবিক হবে রিয়া। তিনি আরও বলেন, চলতি বছরটা সবার কাছে একটা দুঃসময়ের মতো। রিয়ার কাছেও এমনটা ছিল। নীতিগতভাবে অনেকটাই ভেঙে পড়েছে সে। আশা করছি কাজে ফিরলে সব ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়ার নাম প্রকাশ্যে আসে। পরে ০৮ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে এনসিবি। সেই সময় প্রায় একমাসের মতো মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দী থেকে ০৪ অক্টোবর জামিনে মুক্তি পান সুশান্ত সিংয়ের সাবেক প্রেমিকা রিয়া। এসআর/ এমকে
শিগগিরই অভিনয়ে ফিরছেন রিয়া
অনুদানের ছবি পেতে ছুটছেন তারকারা!  
২০২০-২১ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানের জন্য রেকর্ড সংখ্যক চিত্রনাট্য জমা  পড়েছে। একই সঙ্গে তারকা শিল্পীদের চিত্রনাট্য জমা দেওয়ারও যেন উৎসব হয়েছে। চিত্রনাট্য জমা দেওয়ার সবশেষ সময় ছিল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত। বিভিন্ন সূত্রে জানা যায়, এবার অনুদানের জন্য চিত্রনাট্য জমাদানকারীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস ও শাহনূর, অভিনেতা আলমগীর ও শাকিব খান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক অপূর্ব রানা, গাজী মাহবুব, মোস্তাফিজুর রহমান মানিক, সাজ্জাদ খান, বন্ধন বিশ্বাস, সানী সানোয়ার, কাজী হায়াত ও দেলোয়ার জাহান ঝন্টু। তবে চিত্রনাট্য বাছাইয়ের জন্য এখনো জুরি বোর্ড গঠিত হয়নি। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। চলতি প্রজ্ঞাপন অনুযায়ী পূর্ণদৈর্ঘ্যে ১০টি এবং স্বল্পদৈর্ঘ্যে ১০টি চলচ্চিত্র অনুদান দেওয়া হবে। এম
অনুদানের ছবি পেতে ছুটছেন তারকারা!  
নতুন বছরে আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকডর্স
ডেডলাইন মিউজিক কোম্পানী কাজ শুরু করে ২০০৩ সাল থেকে। এই লেবেল কোম্পানী থেকে নিয়মিত সংগীত শিল্পী, আবৃত্তি শিল্পী, সিনেমার গান, নাটক এবং পুরো সিনেমার অডিও ভিডিও ক্যাসেট, সিডি এবং ডিভিডি প্রকাশ হয়েছে। দেড় যুগ মানে ১৮ বছরে পর্দার জনপ্রিয় তারকা মোশাররফ করিম, অপূর্ব, নিশো, মেহজাবিন, তানজিন তিশা থেকে শুরু করে অনেকের নাটক, টেলিছবি এখান থেকে প্রকাশ হয়েছে। এছাড়া সংগীত তারকা আসিফ আকবর, হাবিব, তাহসান, বালামসহ অনেক তারকা শিল্পীদের গান ডেডলাইনের ব্যানারে প্রকাশ হয়েছে। তবে নতুন বছরে নতুন খবর দিলেন এই ডেডলাইন মিউজিকের কর্ণধার ফাহিম ইসলাম। তিনি জানান, নতুন বছরে আর্ন্তজাতিক প্ল্যাটফর্ম নিয়ে আসছে ডেডলাইন। যার নাম থাকছে ডেডলাইন রেকর্ডস। শুধু দেশিয় মিডিয়া না, আর্ন্তজাতিক শিল্পীরাও এই প্লাটফর্ম-এ কাজ করবে। এমনকি দেশিয় শিল্পীদের সঙ্গে আর্ন্তজাতিক শিল্পীরা মিলিত হয়ে একসঙ্গে এই প্লাটফর্মে কাজ করবে।  আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২১ সালের জানুয়ারির প্রথম দিকে প্রকাশ হচ্ছে ডেডলাইন রেকর্ডস। এম
নতুন বছরে আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকডর্স
পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক কী?
সালমান খান। বলিউডের সুপারস্টার তিনি। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার কমতি নেই। কদিন আগেই নিজের ৫৫তম পালন করলেন এই মহাতারকা। এই বয়সে এসেও একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তার জন্মদিনে যেন পুরো শহরবাসী এসে জড়ো হয় সালমানের বাড়ি গ্যালাক্সির সামনে।  কিন্তু এবার তেমন কিছুই ঘটেনি। বৈশ্বিক মহামারি করোনার কারণে  জন্মদিনের একদিন আগেই নিজের পানভেলের বাংলোতে চলে গিয়েছেন। আর ওই বাড়িতে নিভৃতিতে কাটিয়েছেন নিজের ৫৫তম জন্মদিন। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইজানকে নিয়ে বহু শুভেচ্ছা এসেছে। আর এরই মাঝে নজর কাড়ল বিশেষ একটি বার্তা। কী সেই ঘটনা জানেন?  পর্ন তারকা কেন্ড্রা লাস্টের পোস্ট দেখে মাথায় হাত সালমান ভক্তদের।  ভাইজানের জন্মদিনে কেন্ড্রা  শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। সালমানের সঙ্গে নিজের একটি ছবি এডিট করে পাশাপাশি বসিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর ওই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা আপানাকে সালমান খান। আশা করি আপনার জন্মদিন আনন্দে কাটবে। এদিকে ওই পোস্টের পর থেকে নেটিজিনদের একাংশ  হাসি-তামাশায় মেতে উঠেন। সালমান এখনো বিয়ে করেননি। আরও পড়ুন... একাকীত্বে ভুগছেন শ্রাবন্তীর স্বামী! অ্যাকশন অবতারে সানি লিওন হিন্দি গান গাইলেন হিরো আলম (ভিডিও) আমি যাই করি মানুষের সহ্য হয় না: হিরো আলম (ভিডিও) কেউ মন্তব্য করেছেন, ভাই মনে হচ্ছে এ তারকা আপনার প্রেমে পড়ে গেছে। অতীতে অবশ্য শাহরুখ খানকে নিজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্ড্রা। এম
পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক কী?
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
বছরের শেষ দিন অর্থাৎ আজ ৩১ ডিসেম্বর নিজের বিরুদ্ধে মামলা হওয়া নিয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। স্বনামধন্য একজন গায়িকা তার বিরুদ্ধে মামলা করেছেন বলে উল্লেখ করেছেন ও প্রিয়া খ্যাত এই তারকা শিল্পী। আসিফ মামলার বিষয়টি প্রকাশ করলেও কে এই মামলা করেছেন তা গোপন রেখেছেন। পাঠকদের জন্য আসিফ আকবরের স্ট্যাটাসটি তুলে ধরা হলো। বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। কোন একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি তাই সঠিকভাবে কোন তথ্য দিতে পারছিনা। এতোটুকু জানি ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের যাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভূক্তভোগী তবে জয় নিশ্চিত ইনশাআল্লাহ। মামলা আমার ভাল লাগেনা। আবার রাশি গ্ন্ডগোলে মুক্তির উপায়ও একমাত্র যুদ্ধ। যতই লুকিয়ে বেড়াতে চাই ততোই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনরকম অপরাধ প্রমাণ করার কিছু আছে তা আপাতদৃষ্টিতে দেখিনা। কোর্টকাচারী লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারো বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নাই। সেক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানী সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে- এগুলো আসিফের সাথে যায়না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়। এতো ঝামেলা আমার সাথেই কেন হয় ? এই প্রশ্ন আসা স্বাভাবিক। আমি নিজেও বিরক্ত এবং বিব্রত। সত্য কথা বলার সাহস রাখুন, ঝামেলা হবে আপনার নিশ্চিত বন্ধু। সব সুবিধা নিয়ে মুখ বন্ধ রাখুন, কাপুরুষের মত মৃত্যুস্বাদ গ্রহণ করুন। আরো একদিন আমি জিতবো, বারবার জিতেই যাবো পুরোনো অভ্যাসে। একটু লম্বা সময় নিতে হবে এই যা, ধৈর্য তো ধরতেই হবে... মাঝেমাঝে মনে হয়ে সুলতান বাদশাহ সম্রাটদের আমলে থাকলে এতো সময় নষ্টই হতো না। ভালোবাসা অবিরাম... এদিকে মিউজিক ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে আসিফের বিরুদ্ধে মামলাটি করেছেন সঙ্গীত শিল্পী ন্যান্সি। এম  
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
আরও পড়ুন
‘এক্সট্র্যাকশন’ সিনেমা নিয়ে বাংলাদেশিদের ক্ষোভ
‘এক্সট্র্যাকশন’ সিনেমার সিক্যুয়াল আসছে
হলিউডের সিনেমায় ‘ঢাকা’র প্রেক্ষাপট নেটফ্লিক্সে মুক্তি