
চিত্রনায়ক আসিফ নূর চলচ্চিত্রের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন। পাশাপাশি নিজ এলাকায় দান করে যাচ্ছেন শত শত মানুষকে।
পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে নাম লেখান নায়কের খাতায়। ‘এক পৃথিবী প্রেম’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার। বর্তমানে এই নায়কের ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি মুক্তির অপেক্ষায়।
অভিনয়ের বাইরে দ্বীন মোহাম্মদ গ্রুপের এর ম্যানিজিং ডিরেক্টর আসিফ। পাশাপাশি গড়ে তুলেছেন দ্বীন মোহাম্মাদ ফাউন্ডেশন। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের সহযোগিতায় নেমেছেন আসিফ। গতকাল প্রায় ১৫০ জন চলচ্চিত্রের সাথে জড়িত বিভিন্ন পেশার মানুষকে উপহার সামগ্রী বিতরণ করেন আসিফ।

আসিফ নূর বলেন, ‘আমাদের দেশ তথা সারা বিশ্ব একটা অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করে যাচ্ছে। এই শত্রুর নাম করোনাভাইরাস। এই করোনাভাইরাসের যুদ্ধে সারাবিশ্বের মানুষ অংশ গ্রহণ করেছেন। সবাই এখন গৃহবন্দি। কেউ বের হতে পারছে না। তবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা চাইলেই গৃহবন্দি থাকতে পারছেন না। তারা দিন আনে দিন খায়। এই দুঃসময়ে অনেকেই তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি চাই সবার জায়গা থেকে সবাই পাশে থাকুক।’
এম




