
‘দেয়ালে দেয়ালে’, ‘কি করি’, ‘গতকাল’, ‘বাউন্ডুলে’, ‘এতটা ভালোবাসি’ প্রভৃতি গানের পর ‘তোমার দখলে’ শিরোনামে নতুন গান নিয়ে এসেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন এবং গায়ক মিনার রহমান। বিষয়টি আরটিভি অনলাইনকে জানালেন রবিউল ইসলাম জীবন নিজেই।
ঈদ উপলক্ষে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ করেছে সাউন্ডটেক। ২০ মে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছে। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
এ ব্যাপারে রবিউল ইসলাম জীবন বলেন, ‘এক বছর আগে মিনার রহমানের কথা ভেবেই গানটি লিখেছিলাম। রেজওয়ান শেখ মেলোডির ওপর দারুণ একটি সুর করেছেন। সঙ্গীতায়োজনও হয়েছে মনে লাগার মতো। মিনার রহমান অন্তর থেকে গানটি গেয়েছেন। শুনতে আরাম লাগবে, শান্তি লাগবে।’
এম




