মাদকসহ সংগীতশিল্পী গ্রেপ্তারের ঘটনায় যা জানা গেল 

আরটিভি নিউজ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ০২:০৫ পিএম


মাদকসহ সংগীতশিল্পী গ্রেপ্তারের ঘটনায় যা জানা গেল 
ছবি : সংগৃহীত

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উচ্চারণ ব্যান্ডের ভোকালিস্ট এনামুল কবির রেবেলকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় এক কেজি আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। 

পুলিশ সূত্রে জানা যায়, সংগীতশিল্পী রেবেল লিটু নামের এক মাদক ব্যবসায়ীর সহযোগী হিসেবে কাজ করে। পরে রেবেলের দেওয়া তথ্য অনুযায়ী, বাড্ডা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী মো. লিটন ওরফে লিটুর বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে লিটু ও তার সহযোগী অমিত পলাতক। 

আরও জানা যায়, ৫ বছরেরও বেশি সময় ধরে লিটুর মাদক ব্যবসায়ে সহায়তা করে আসছে রেবেল। এর আগে একটি অনুষ্ঠানে পরিচয় হয় রেবেল ও লিটুর। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যার প্রেক্ষিতে প্রায়ই রেবেলকে আর্থিক সহায়তা করতেন লিটন।

প্রসঙ্গত, এনামুল কবির রেবেলকে গ্রেপ্তারের পর শুক্রবার (২৬ এপ্রিল) রাতেই রামপুরা থানায় একটি মামলা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission