ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পৃথিবীর সব কীটপতঙ্গ মরে গেলে কী ঘটবে, জানলে অবাক হবেন

আরর্টিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১২:৩২ পিএম
পৃথিবীর সব কীটপতঙ্গ মরে গেলে কী ঘটবে? ভয়াবহ ভবিষ্যতের সতর্কবার্তা । ছবি: সংগৃহীত

পোকামাকড় বা কীটপতঙ্গ অনেক সময় বিরক্তির কারণ মনে হলেও প্রকৃতিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য উৎপাদন থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য রক্ষা—সব ক্ষেত্রেই তারা নীরব কিন্তু অপরিহার্য ভূমিকা পালন করে। বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সব কীটপতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানবসভ্যতাই মারাত্মক হুমকির মুখে পড়বে।

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সিনিয়র কিউরেটর ড. এরিকা ম্যাকএ্যালিস্টার বলছেন, পৃথিবীর সব কীটপতঙ্গকে আমরা যদি মেরে ফেলি, তাহলে আমরাও টিকে থাকতে পারব না।

প্রকৃতির ‘পরিষ্কারক’ কীটপতঙ্গ

মৃত প্রাণী ও উদ্ভিদ পচিয়ে মাটিকে উর্বর করার কাজ করে কীটপতঙ্গ। তারা না থাকলে পরিবেশে বর্জ্য ও মৃতদেহ জমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা।

এছাড়া কীটপতঙ্গ না থাকলে পাখি, বাদুড়, ব্যাঙ এবং বহু ছোট প্রাণীর খাদ্যশৃঙ্খল ভেঙে পড়বে। সিডনি বিশ্ববিদ্যালয়ের ড. ফ্রান্সিসকো সানচেজ-বেয়ো বলছেন, মেরুদণ্ডী প্রাণীর প্রায় ৬০ শতাংশই খাদ্যের জন্য কীটপতঙ্গের ওপর নির্ভরশীল।

খাদ্য উৎপাদনের নীরব নায়ক

ফসল উৎপাদনে কীটপতঙ্গের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ—পরাগায়ন। বিশ্ব অর্থনীতিতে এই সেবার মূল্য প্রায় ৩৫ হাজার কোটি ডলার।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, ধান ও গমসহ প্রায় ৭৫ শতাংশ খাদ্যশস্যের উৎপাদন সরাসরি কীটপতঙ্গের পরাগায়নের ওপর নির্ভরশীল।

ড. ম্যাকএ্যালিস্টার বলছেন, এমনকি চকলেট তৈরির কোকো গাছের পরাগায়নও ১৭ ধরনের কীটপতঙ্গের মাধ্যমে হয়।

দ্রুত কমছে কীটপতঙ্গের সংখ্যা

গবেষণায় দেখা গেছে, জার্মানি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রতি বছর গড়ে প্রায় ২.৫ শতাংশ করে কীটপতঙ্গ কমছে। কিছু অঞ্চলে গত ৩০ বছরে উড়ন্ত কীটপতঙ্গের সংখ্যা ৭৫ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।

পুয়ের্তো রিকোতে চার দশকে কীটপতঙ্গ কমেছে প্রায় ৯৮ শতাংশ। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে এক শতাব্দীর মধ্যে ৪১ শতাংশ কীটপতঙ্গ প্রজাতি বিলুপ্ত হতে পারে।

কী কারণে এই বিপর্যয়

বিশেষজ্ঞদের মতে, কীটপতঙ্গ বিলুপ্তির প্রধান কারণগুলো হলো—

  • আবাসস্থল ধ্বংস
  • কৃষিকাজের বিস্তার
  • অতিরিক্ত কীটনাশক ব্যবহার
  • জলবায়ু পরিবর্তন
  • আগ্রাসী প্রজাতির বিস্তার

সমাধানের পথ কী

বিজ্ঞানীরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সমাধান হিসেবে তারা প্রস্তাব করেছেন—

  • গাছপালা ও ঝোপঝাড় বৃদ্ধি
  • কৃষিজমির পাশে ফুলগাছ রোপণ
  • কীটনাশকের ব্যবহার কমানো
  • কার্বন নিঃসরণ হ্রাস
  • প্রাকৃতিক ও জৈব কৃষি উৎসাহিত করা

কীটপতঙ্গ ছোট হলেও পৃথিবীর পরিবেশ ও মানবজীবনের ভারসাম্য রক্ষায় তারা বিশাল ভূমিকা রাখে। তাই তাদের অবহেলা নয়, বরং রক্ষা করাই এখন সময়ের দাবি। বিজ্ঞানীদের সতর্কবার্তা স্পষ্ট—কীটপতঙ্গ হারালে হারাবে পুরো পৃথিবীর জীবনচক্রই।

তথ্যসূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন ভ্যাম্পায়াররা কফিনে ঘুমায়, রয়েছে যে ইতিহাস
ভ্যাম্পায়ার বা রক্তচোষা প্রাণীর গল্পে কফিনে ঘুমানোর বিষয়টি বেশ পরিচিত। আয়নায় প্রতিবিম্ব না দেখা, ক্রুশের চিহ্নে ভয় পাওয়া কিংবা সূর্যের আলো এড়িয়ে চলার মতো বৈশিষ্ট্যের পাশাপাশি কফিনে ঘুমানোর ধারণাও ভ্যাম্পায়ারদের জনপ্রিয় পৌরাণিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে। তবে এই ধারণার পেছনে রয়েছে লোককাহিনি, সাহিত্য ও চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাস।
কেন ভ্যাম্পায়াররা কফিনে ঘুমায়, রয়েছে যে ইতিহাস
আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
জীবনের নানা ঝামেলা ও অনিশ্চয়তাকে হাসিমুখে মেনে নেওয়ার বার্তা নিয়ে সোমবার (৯ নভেম্বর) পালিত হচ্ছে ‘কেওয়াজ নেভার ডাইজ ডে’।
আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
মাকড়সাও কি স্বপ্ন দেখে, চোখের নড়াচড়ায় যে মিল পেলেন বিজ্ঞানীরা
মানুষের মতোই ঘুমের একাধিক পর্যায় পার করে অস্ট্রেলিয়ার বিশেষ প্রজাতির জাম্পিং স্পাইডার। তাদের চোখের দ্রুত নড়াচড়া ও পেশির কাঁপুনিতে মিলেছে মানুষের রেম ঘুমের বৈশিষ্ট্য। তবে মাকড়সারা সত্যিই স্বপ্ন দেখে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন গবেষকেরা। ঘুমের মধ্যে মানুষ যেমন চোখের দ্রুত নড়াচড়া করে, তেমন আচরণ দেখা গেছে মাকড়সার মধ্যেও। অস্ট্রেলিয়ার এক বিশেষ প্রজাতির জাম্পিং স্পাইডার বা লাফানো মাকড়সার ঘুম নিয়ে গবেষণা করে এমনই চমকপ্রদ তথ্য পেয়েছেন জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, মাকড়সার ঘুমের মধ্যেও রয়েছে একাধিক পর্যায়। এর মধ্যে একটি পর্যায়ে চোখের দ্রুত নড়াচড়া ও পেশির কাঁপুনি দেখা যায়, যা মানুষের র‍্যাপিড আই মুভমেন্ট বা রেম ঘুমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গত ২৬ অক্টোবর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ গবেষণাটি প্রকাশিত হয়। নাদিয়া গাইগার, মাক্সিম কিউ কাপেলে, ডানিয়েলা সি রিউসলারসহ আট গবেষক এই গবেষণায় অংশ নেন। বিজ্ঞানীদের দাবি, মাকড়সার নিয়ন্ত্রিত ঘুমের অস্তিত্ব সম্পর্কে এটি প্রথম পূর্ণাঙ্গ পরীক্ষামূলক প্রমাণ। গবেষণার জন্য বিজ্ঞানীরা বেছে নেন অস্ট্রেলিয়ার ‘পোর্শিয়া ফিমব্রিয়াটা’ প্রজাতির জাম্পিং স্পাইডারকে। এই প্রজাতির মাকড়সা তাদের অসাধারণ শিকারকৌশল ও শেখার ক্ষমতার জন্য পরিচিত। অন্য মাকড়সার জালে আটকে পড়া পোকামাকড়ের ছটফটানির মতো কম্পন তৈরি করে শিকারকে বিভ্রান্ত করতে পারে তারা। জাল বোনা মাকড়সাটি কাছে এগিয়ে এলে সেটিকেই আক্রমণ করে শিকার করে পোর্শিয়া। গবেষকেরা একাধিক দিন ও রাত ধরে মাকড়সাগুলোর আচরণ পর্যবেক্ষণ করেন। এ জন্য ১২ সেন্টিমিটার ব্যাসের ছোট প্লাস্টিকের পাত্রে তাদের রাখা হয়। উচ্চক্ষমতাসম্পন্ন ভিডিও ক্যামেরা এবং ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে ধারণ করা হয় ঘুমের সময় তাদের শরীরের নড়াচড়া ও আচরণ। এতে দেখা যায়, ঘুমের একটি নির্দিষ্ট পর্যায়ে তাদের চোখ দ্রুত নড়াচড়া করছে এবং পেশিতে সূক্ষ্ম কাঁপুনি দেখা যাচ্ছে। শুধু স্থির হয়ে থাকা বা নিষ্ক্রিয় থাকাকে ঘুমের প্রমাণ হিসেবে গ্রহণ করেননি গবেষকেরা। প্রকৃত ঘুমের বৈশিষ্ট্য যাচাই করতে মাকড়সাগুলোর ওপর শব্দের প্রভাব পরীক্ষা করা হয়। পাশাপাশি ঘুমের ঘাটতি হলে পরবর্তী সময়ে অতিরিক্ত ঘুমানোর প্রবণতা বা ‘স্লিপ রিবাউন্ড’ও পর্যবেক্ষণ করা হয়। এসব পরীক্ষায় দেখা যায়, মাকড়সার বিশ্রাম কেবল সাময়িক নিষ্ক্রিয়তা নয় বরং এটি জৈবিকভাবে নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া। মানুষের ঘুমের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় রেম স্লিপ। এ সময় চোখ দ্রুত নড়াচড়া করে এবং মস্তিষ্কের কার্যকলাপে বিশেষ পরিবর্তন দেখা যায়। মানুষের ক্ষেত্রে এই পর্যায়ের সঙ্গে স্বপ্ন দেখার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মাকড়সার মধ্যেও একই ধরনের কিছু আচরণ শনাক্ত হওয়ায় তাদের স্বপ্ন দেখার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, চোখের নড়াচড়া ও পেশির কাঁপুনি দেখেই মাকড়সার স্বপ্ন দেখার বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়। মানুষের মতো তাদেরও স্বপ্নের অভিজ্ঞতা হয় কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন। এ ছাড়া মাকড়সার মস্তিষ্কের কার্যকলাপ সরাসরি পরিমাপ করতে না পারায় তাদের ঘুমের স্নায়বিক প্রক্রিয়া সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার প্রাণিজগতে ঘুমের বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। মেরুদণ্ডী প্রাণী ও মাকড়সার স্নায়ুতন্ত্র সম্পূর্ণ আলাদা হলেও তাদের ঘুমের মধ্যে কিছু মিল পাওয়া গেছে। এর অর্থ, ঘুমের জটিল বৈশিষ্ট্য প্রাণীদের বিবর্তনের প্রাথমিক পর্যায় থেকেই থাকতে পারে। আবার ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে স্বাধীনভাবেও এ ধরনের বৈশিষ্ট্যের বিবর্তন ঘটতে পারে। গবেষকেরা এখন মাকড়সার অন্যান্য প্রজাতির ঘুম নিয়েও অনুসন্ধান করছেন। পাশাপাশি বন্য পরিবেশে থাকা মাকড়সার ঘুমের সঙ্গে গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশের ঘুমের তুলনা করার পরিকল্পনা রয়েছে তাদের। ভবিষ্যতে মাকড়সার স্নায়ুতন্ত্রের কার্যকলাপ সরাসরি পর্যবেক্ষণ করে রেম-সদৃশ ঘুমের পেছনের প্রক্রিয়া বোঝার চেষ্টা করবেন বিজ্ঞানীরা। এ ছাড়া রাতের কৃত্রিম আলো ও জলবায়ু পরিবর্তন মাকড়সাসহ ক্ষুদ্র প্রাণীদের ঘুমের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়েও গবেষণার আগ্রহ রয়েছে তাদের। সব মিলিয়ে ক্ষুদ্র একটি মাকড়সার ঘুম নিয়ে এই গবেষণা প্রাণীদের ঘুম, স্নায়ুতন্ত্র ও বিবর্তন সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তবে মাকড়সারা সত্যিই স্বপ্ন দেখে কি না, সেই রহস্যের সমাধান এখনও হয়নি। আরটিভি/এসকে
মাকড়সাও কি স্বপ্ন দেখে, চোখের নড়াচড়ায় যে মিল পেলেন বিজ্ঞানীরা
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (৯ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়। রোববার (৮ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা। ঘটনাবলি ১৪৯৪ - ইতালিতে বিদ্রোহ হয়। ১৬৫৮ - সুইডেনের নৌবাহিনী পর্তুগিজ বাহিনীকে পরাজিত করে। ১৭৩১ - ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। ১৮৮১ - সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক-বালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়। ১৮৯৫ - জার্মান পর্দাথবিদ ভিলহেল্ম কনরাড র‌ন্টগেন রঞ্জন রশ্মি আবিষ্কার করেন। ১৯০২ - গওহর জানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়। ১৯১০ - ওয়াশিংটনের নির্বাচনে প্রথম নারী ভোট প্রদান করেন। ১৯৩৯ - জার্মানির শাসক এডলফ হিটলারকে হত্যার একটি ব্যর্থ চক্রান্ত হয়েছিল। ১৯৩৯ - হিটলারের জার্মান বাহিনী ব্রিটেন আক্রমণ করে। ১৯৪২ - মিত্র শক্তি উত্তর আফ্রিকায় পর্দাপণ করে। ১৯৫৪ - হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন। ১৯৬৪ - রাজকীয় আইএমএফ ব্রিটেনকে এক বিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করে। ১৯৭২ - আরব গেরিলারা ইজরাইলি খেলোয়াড়দের অপহরণ ও হত্যা করলে মিউনিখের অলিম্পিক পল্লী রক্তরঞ্জিত হয়। ১৯৮৪ - রিগ্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুননির্বাচিত হন। ১৯৮৭ - তিউনিসিয়ায় সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট বরগুইবা ক্ষমতাচ্যুত হন। ১৯৯১ - স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ১৯৯৮ - বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। ২০১৬ - ভারতের উচ্চমানের (৫০০ ও ১০০০ টাকা) ব্যাংক নোট বাতিল করা হয়। ২০২০ - সেনাশাসন অবসানের পর মিয়ানমারে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে আকিশিনো ফুমিহিতোর নাম ঘোষণা করা হয়। জন্ম ০০৩০ - নেরভা, তিনি ছিলেন রোমান সম্রাট। ১৫৭২ - প্রুশিয়ার ডিউক জোহান সিগিসমুন্ড। ১৮৪৭ - জাঁ ক্যাসিমির-পেরিয়ের, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ষষ্ঠ প্রেসিডেন্ট। ১৮৪৮ - ফ্রিড্‌রিশ লুডভিগ গটলব ফ্রেগে, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও দার্শনিক। ১৮৬২ - সংগীত জগতের কিংবদন্তি পুরুষ উস্তাদ আলাউদিন খাঁ। ১৮৮৫ - জর্জ বউযিয়ানিস, তিনি ছিলেন গ্রিক পেইন্টার। ১৯০০ - কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী, প্রখ্যাত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী। খ্যাতিমান মার্কিন মহিলা লেখক মার্গারেট মিচাইল যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। ১৯০৯ - বিশিষ্ট কণ্ঠশিল্পী দিল্লি ঘরানার শাস্ত্রীয় সংগীতশিল্পী আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় জন্ম গ্রহণ করেন। ১৯১৯ - পুরুষোত্তম লক্ষ্মণ দেশপাণ্ডে, একজন মারাঠি লেখক এবং কৌতুকবিদ। ১৯২১ - সুবিনয় রায়, প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী। ১৯২২ - ক্রিশ্চিয়ান বার্নার্ড, দক্ষিণ আফ্রিকার কার্ডিওথোরাসিক সার্জন যিনি বিশ্বে প্রথম মানব হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন। ১৯২৩ - জ্যাক কিলবি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী। ১৯২৭ - এল. কে. আদভানি, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ভারতের ৭তম উপপ্রধানমন্ত্রী। ১৯৩৮ - রিচার্ড স্টকের, তিনি ইংরেজ সুরকার, লেখক ও কবি। ১৯৪৬ - গুউস হিডিঙ্ক, তিনি ডাচ ফুটবলার ও ম্যানেজার। ১৯৬৮ - পার্কার পসেয়, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা। ১৯৭৮ - আলি করিমি, তিনি ইরানি ফুটবলার ও ম্যানেজার। ১৯৮৮ - জেসিকা লওন্ডেস, তিনি কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা। ১৯৮৯ - মরগ্যান সছনেইডেরলিন, তিনি ফরাসি ফুটবলার। মৃত্যু ৬৭২ - মাওলানা জালাল উদ্দিন রুমি (র.)। ১২৩১ - ফ্রান্সের রাজা অষ্টম লুইস। ১২৩৪ - বাহাউদ্দিন ইবনে শাদ্দাদ, কুর্দি পণ্ডিত। ১৩০৮ - জন ডান্স স্কোটাস, একজন ধর্মবেত্তা, দার্শনিক ও যুক্তিবিদ। ১৬৭৪ - জন মিলটন, একজন ইংরেজ কবি। ১৮৮৭ - ইউজিন পতিয়ে, ফরাসি সমাজতান্ত্রিক বিপ্লবী, কবি এবং পরিবহন কর্মী। ১৮৯০ - সিসার ফ্রাঙ্ক, তিনি ছিলেন বেলজিয়ান অর্গানবাদক ও সুরকার। ১৮৯৩ - মার্কিন ঐতিহাসিক ফ্রান্সিস পার্কম্যান। ১৯৩৩ - লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী। ১৯৩৫ - সন্তদাস কাঠিয়াবাবা নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু এবং সাবেক কুম্ভ মেলা প্রেসিডেন্ট। ১৯৩৩ - আফগানিস্তানের রাজা নাদির শাহ আততায়ীর হাতে নিহত হন। ১৯৫৩ - ইভান বুনিন, নোবেল বিজয়ী রুশ লেখক। ১৯৫৪ - মোহাম্মদ ওয়াজেদ আলী, বাংলাদেশি সাহিত্যিক। ১৯৬০ - সুব্রত মুখার্জী, ভারতীয় বিমানবাহিনীর প্রথম ভারতীয় চিফ অভ দ্য এয়ার স্টাফ। ১৯৭০ - নারায়ণ গঙ্গোপাধ্যায়, বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্পকার। ১৯৮৩ - জেমস হেডেন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা। ১৯৮৫ - প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার ৷ ১৯৯৮ - রুমের গুডডেন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি। ২০০৯ - ভিতালি ল্যাজারেভিচ গিঞ্জবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। আরটিভি/আইএম
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
তাপমাত্রা বাড়ায় ইউরোপে দ্রুত ছড়াচ্ছে ‌এই শিকারি পতঙ্গ