ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণীর নিরাপদ চলাচলে চালু হলো রোপওয়ে করিডোর

হাবিবুল কবীর

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
বন্যপ্রাণী চলাচলে রোপওয়ে করিডোর। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বনাঞ্চল অংশে বন্যপ্রাণীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাঁচটি বিশেষ রোপওয়ে করিডোর নির্মাণ করেছে বন বিভাগ। সড়ক পারাপারের সময় যানবাহনের ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা কমাতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।

বন বিভাগের জাতীয় উদ্যান রেঞ্জের আওতাধীন মহাসড়কের দুই পাশে পৃথক পাঁচটি স্থানে সুউচ্চ গাছের সঙ্গে বিশেষ কৌশলে দড়ি সংযুক্ত করে এসব রোপওয়ে নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে বানর, কাঠবিড়ালি এবং অন্যান্য বৃক্ষবাসী প্রাণী গাছ থেকে মাটিতে না নেমেই নিরাপদে এক পাশ থেকে অন্য পাশে চলাচল করতে পারবে।

বন বিভাগ জানায়, মধুপুর বনাঞ্চলের মধ্য দিয়ে মহাসড়ক নির্মাণের ফলে বন্যপ্রাণীদের স্বাভাবিক বিচরণ ব্যাহত হয়েছে। খাদ্য সংগ্রহ কিংবা আবাসস্থল পরিবর্তনের সময় অনেক প্রাণী সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির যানবাহনের চাপায় প্রাণ হারায়। নতুন এই রোপওয়ে করিডোর সেই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাবে বলে আশা করা হচ্ছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে নির্মিত পাঁচটি রোপওয়ের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। ইতিবাচক ফল পাওয়া গেলে ভবিষ্যতে বনাঞ্চলের আরও ঝুঁকিপূর্ণ স্থানে এ ধরনের নিরাপদ করিডোর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

পরিবেশবিদরা বলছেন, বনাঞ্চলসংলগ্ন মহাসড়কগুলোতে এ ধরনের বন্যপ্রাণীবান্ধব অবকাঠামো নির্মাণ করা গেলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মীনা দিবস আজ, যে কার্টুন বদলে দিয়েছিল শিশুদের ভাবনা
শৈশব মানেই খেলতে খেলতে শেখা, নতুন কিছু জানার কৌতূহল আর নিজের মতো করে পৃথিবীকে চেনা।
মীনা দিবস আজ, যে কার্টুন বদলে দিয়েছিল শিশুদের ভাবনা
২০০০ অন্তর্বাস ও ১২ হাজার টি-ব্যাগ পুঁতলেন গবেষকেরা, মিলল চমকপ্রদ তথ্য
মাটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য বোঝার জন্য অভিনব এক পদ্ধতি ব্যবহার করেছেন সুইজারল্যান্ডের গবেষকেরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়। পাশাপাশি মাটির নিচে দেওয়া হয় প্রায় ১২ হাজার টি-ব্যাগ। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জৈবিক কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গবেষকেরা।
২০০০ অন্তর্বাস ও ১২ হাজার টি-ব্যাগ পুঁতলেন গবেষকেরা, মিলল চমকপ্রদ তথ্য
মঞ্চ একই, সময় আলাদা: জাতিসংঘে বাংলাদেশের কণ্ঠস্বর
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে এবার আলোচনায় বাংলাদেশের জিয়া পরিবার।
মঞ্চ একই, সময় আলাদা: জাতিসংঘে বাংলাদেশের কণ্ঠস্বর
পরকীয়ায় জড়িয়ে পড়ার জন্য দায়ী আপনি নিজেই
পরকীয়া বর্তমানে দাম্পত্য সম্পর্কের অন্যতম আলোচিত সমস্যা। অনেক ক্ষেত্রে সুখী দাম্পত্যেও তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কের মধ্যে সংকট তৈরি করতে পারে। তবে কোনো সম্পর্কে পরকীয়া ঘটলে শুধু একজনকে দায়ী করে বিষয়টির ব্যাখ্যা করা সবসময় সহজ নয়।
পরকীয়ায় জড়িয়ে পড়ার জন্য দায়ী আপনি নিজেই
পৃথিবীর প্রায় সর্বত্র আজ দিন-রাত সমান
আজ ২৩ সেপ্টেম্বর। বছরের অন্যান্য দিনের মতো ২৪ ঘণ্টায় দিন ও রাত মিলেই পূর্ণ হচ্ছে একটি দিন। তবে আজকের দিনটি বিশেষ। কারণ, আজ পৃথিবীর প্রায় সব জায়গায় দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান। এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে বলা হয় ‘ইকুইনক্স’ বা বিষুব।
পৃথিবীর প্রায় সর্বত্র আজ দিন-রাত সমান
আরও পড়ুন
রডের বদলে বাঁশ, এলজিইডির ৩ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
তথ্য চেয়ে আবেদন করায় সাংবাদিককে ইউএনওর হুমকি
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান
মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর