ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মাথা ছাড়াই ১৮ মাস বেঁচে ছিল যে মোরগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম

মাথা কেটে ফেলার পর সাধারণত কয়েক মুহূর্তের মধ্যেই একটি মুরগির মৃত্যু হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি মোরগ মাথা ছাড়াই বেঁচে ছিল টানা ১৮ মাস। ‘মিরাকল মাইক’ নামের ওই মোরগটি ১৯৪৫ সালে অদ্ভুত এই ঘটনার কারণে রাতারাতি আলোচনায় আসে।

ঘটনাটি ঘটে ১৯৪৫ সালের ১০ সেপ্টেম্বর। কলোরাডোর ফ্রুইটা শহরের কৃষক লয়েড ওলসেন রাতের খাবারের জন্য নিজের একটি তরুণ মোরগের মাথা কুড়াল দিয়ে কেটে ফেলেন। তবে মাথা বিচ্ছিন্ন হওয়ার পরও মোরগটি মারা যায়নি। বরং উঠে দাঁড়িয়ে খাবারের জন্য ঠোকর দেওয়ার চেষ্টা করে। এমন দৃশ্য দেখে বিস্মিত হন ওলসেন।

পরে মোরগটির বেঁচে থাকার বিষয়টি বুঝতে পেরে সেটিকে মেরে না ফেলে যত্ন নিতে শুরু করেন তিনি। এভাবেই মাইক পরিচিতি পায় ‘মিরাকল মাইক’ নামে। পরবর্তী ১৮ মাসে মোরগটি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে। সাইডশো প্রমোটার হোপ ওয়েড মাইককে ঘিরে প্রচারণা চালান এবং তার নামে ১০ হাজার ডলারের বিমাও করান বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। মাথাবিহীন মোরগটিকে দেখতে দর্শনার্থীরা ২৫ সেন্ট দিয়ে ভিড় জমাতেন।

বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, মাইকের মাথা কেটে ফেলা হলেও মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং একটি কান অক্ষত ছিল। মুরগির মস্তিষ্কের পেছনের অংশ ও ব্রেইনস্টেম শ্বাস-প্রশ্বাসসহ কিছু মৌলিক শারীরিক কার্যক্রম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মাথা কাটার সময় এসব গুরুত্বপূর্ণ অংশ অক্ষত থাকায় মাইক বেঁচে থাকতে পেরেছিল বলে ধারণা করা হয়।

মাথা না থাকলেও মাইক দাঁড়াতে, চলাফেরা করতে এবং খাবারের জন্য ঠোকর দেওয়ার চেষ্টা করতে পারত। তবে স্বাভাবিকভাবে ডাকতে পারত না; তার গলা থেকে ঘড়ঘড় শব্দ বের হতো।

মাইককে বাঁচিয়ে রাখতে লয়েড ওলসেন ড্রপারের সাহায্যে তার গলায় তরল খাবার ও পানি দিতেন। পাশাপাশি সিরিঞ্জ দিয়ে শ্বাসনালি পরিষ্কার রাখার চেষ্টা করতেন, যাতে শ্বাস নিতে অসুবিধা না হয়।

প্রায় দেড় বছর মাথা ছাড়াই বেঁচে থাকার পর ১৯৪৭ সালের এক রাতে মাইকের শ্বাসকষ্ট শুরু হয়। সে সময় শ্বাসনালি পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় সিরিঞ্জটি খুঁজে না পাওয়ায় সেটিকে বাঁচানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত শ্বাসরোধে মারা যায় মাইক।

মাইকের মৃত্যু হলেও তার ব্যতিক্রমী ঘটনা আজও মানুষের কৌতূহল জাগায়। যুক্তরাষ্ট্রের কলোরাডোর ফ্রুইটা শহরে প্রতি বছর ‘মাইক দ্য হেডলেস চিকেন ডে’ উদযাপন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় মাথা ছাড়াই দীর্ঘ সময় বেঁচে থাকা এই আলোচিত মোরগকে।


সূত্র: রিপলি’স


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব বস দিবস
কর্মক্ষেত্রে নেতৃত্ব, সহযোগিতা ও অবদানের স্বীকৃতি দিতে শুক্রবার (১৬ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব বস দিবস বা ন্যাশনাল বস ডে।
আজ বিশ্ব বস দিবস
বিশ্ব খাদ্য দিবস আজ
কৃষি উদ্ভাবন, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিকর খাবারে সকলের প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে সারা দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস।
বিশ্ব খাদ্য দিবস আজ
পোষা বিড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
রাস্তার ধারে পড়ে থাকা ছোট্ট বিড়ালছানা ভেবে বাড়িতে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। প্রায় এক বছর ধরে সাধারণ পোষা বিড়াল হিসেবেই সেটিকে লালন-পালন করেন তিনি।
পোষা বিড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য।
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন।
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
আরও পড়ুন
রাতের আকাশে হঠাৎ দেখা গেল স্পেস জেলিফিশ, নেপথ্যে কী
টেক্সাসে প্রতিবেশীকে হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ কর্মকর্তা ৭ বছরেই মুক্ত
শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস