
দেশের প্রথম ইলেকট্রনিক ব্যাকিথেরাপি ক্যানসার সেন্টার স্থাপন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ও ইন্সটিটিউটের সাবেক অধ্যাপক ডা. মো. খোরশেদ আলমের সরাসরি তত্ত্বাবধানে অল্প খরচে ক্যানসার রোগীদের, পরামর্শ, চিকিৎসা কেমোথেরাপি অনকো সার্জারি ও ইলেকট্রনিক ব্যাকিথেরাপি দেয়া হয়।
আগ্রহী রোগীরা যোগাযোগ করতে পারবেন- গণস্বাস্থ্য নগর হাসপাতাল। বাড়ি নম্বর ১৪/ই, রোড নম্বর ৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন: ৯৬৭০০৭১-৫, ডা. খোরশেদ আলম- ০১৭১১৮৩৩৯২৫, ডা. মামীম মওলা- ০১৭১২২৭৫০৬১।
উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্র হলো স্বাধীন বাংলাদেশে প্রথম স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল। এর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ১৯৭৭ সালে গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বিত সমাজস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করে।
এছাড়া ১৯৮৫ সালে ম্যাগসাসে পুরস্কার, ১৯৯২ সালে সুইডেন থেকে রাইট লাইভ হুড পুরস্কার এবং ২০০২ সালে বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো পুরস্কার লাভ করে।
গণস্বাস্থ্য কেন্দ্র ২০২০ সালের ১৯ মার্চ করোনাভাইরাস শনাক্ত করার কিট উৎপাদনের জন্য প্রয়োজনীয় রি-অ্যাজেন্ট আমদানির সরকারি অনুমোদন পায়। ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কাছে করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র।
এসজে




