ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ০৮:১৬ এএম
ফাইল ছবি

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯৬৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ, আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় আড়াই শ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২০ হাজার ২২৫ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে দুই লক্ষাধিক। একইসময়ে সুস্থ হয়েছেন, ১ লাখ ৭২ হাজার ১৮৩ জন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৮৫৩ জন এবং মারা গেছেন ২৭১ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩০২ জন এবং মারা গেছেন ৬৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন ৫০ জন। ব্রাজিলে মারা গেছেন ২৫০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৫৬ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯৭ জন এবং মারা গেছেন ৫৯ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৮ জন এবং মারা গেছেন ৪৬ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৯৮ জন এবং মারা গেছেন ৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬২৬ জন এবং মারা গেছেন ৫৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ২৫ লাখ ২৭ হাজার ১৮৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৮৮ হাজার ৩৪৯ হাজার জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৫৩ লাখ ২ হাজার ৯৮৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১২৫ জনে।  একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪০ জনে।  শনিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।   বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন।  গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৮১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩
‘দেশের ২৬ শতাংশ মানুষ বাত-ব্যথায় ভোগেন’
দেশে মোট জনগোষ্ঠীর অন্তত ২৬ শতাংশ মানুষ শরীরের কোনো না কোনো অঙ্গে ব্যথায় ভোগেন বলে জানিয়েছেন বাতরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।  শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব কনভেনশন হলে বাত রোগীদের নিয়ে রিসার্চের তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি এ কথা বলেন।  অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, বাত রোগ মানুষের জীবনের সঙ্গে অনেকটা ওতপ্রোতভাবে জড়িত। যেকোনো বয়সে মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। বিশ্বে মোট ৬৪৪ ধরনের বাত (রিউমাটোলজি) রোগ রয়েছে। বাংলাদেশে বর্তমানে প্রায় ৩৫ লাখ নারী-পুরুষ হাড়ক্ষয় রোগে আক্রান্ত। প্রায় ১৭ লাখ মানুষ রিউমাটয়েড আর্থ্রারাইটিস, ৮০ লাখ মানুষ হাঁটুব্যথা এবং ১৩ লাখ মানুষ মাজাব্যথা (স্পনডাইলো আর্থ্রাইটিস) রোগে ভুগছেন।   তিনি বলেন, বাত রোগে আক্রান্তদের যথার্থ চিকিৎসার অভাবে কর্মক্ষম মানুষ অক্ষম হয়, ফলে পরিবারগুলো দরিদ্র হতে থাকে। এ ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে যথাসময়ে রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসা। তবে বাস্তবতা হলো, আমরা নিজেরা সচেতন নই। পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের চিকিৎসার সামর্থের অভাব রয়েছে।  বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, বাত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মতান্ত্রিক জীবন, সুষম খাদ্যগ্রহণ, প্রয়োজনীয় ভ্যাকসিন নেওয়া, নিয়মিত প্রয়োজনীয় ব্যায়াম করা, জীবনযাপনে চিকিৎসকের নির্দেশনা মেনে চলা এবং নিয়ম করে ওষুধ সেবন করা জরুরি।  প্রফেসর নজরুল রিউমাটোলোজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট সপ্তমবারের মতো সচেতনতামূলক এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বাত রোগের কয়েকশ রোগী ও তাদের স্বজনরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।  ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পথিকৃৎ ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সেসের সাবেক উপাচার্য অধ্যাপক লিয়াকত আলী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য অধ্যাপক সুরাইয়া বেগম, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন প্রমুখ।
‘দেশের ২৬ শতাংশ মানুষ বাত-ব্যথায় ভোগেন’
দেশে আরও ৪৭ ডেঙ্গু রোগী হাসপাতালে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩৮ জন। তবে নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৮১ জনই রয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।  বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১৭৭ জন। চলতি বছরের শুরু থেথে শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ৭৬৩ জন।
দেশে আরও ৪৭ ডেঙ্গু রোগী হাসপাতালে
চীনকে করোনার আসল তথ্য দিতে বলল হু
বর্তমান করোনা পরিস্থিতি বুঝতে চীনা কর্মকর্তাদের অবশ্যই আসল তথ্য দিতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। শনিবার (৩১ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  চীনে হঠাৎ করে করোনা ভয়াবহ আকার ধারন করেছে। প্রতিদিন বহু মানুষ আক্রান্ত ও মৃত্যু হচ্ছে। বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। একইসঙ্গে চীন থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে অনেক দেশ। করোনায় আক্রান্ত ও মৃত্যু নিয়ে চীন যে তথ্য দিচ্ছে তা সঠিক নয়। এমন অবস্থায় করোনা পরিস্থিতি বুঝতে চীনকে আসল তথ্য দিতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান টেড্রস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, চীন থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে না। চীনের হাসপাতালে করোনা নিয়ে ভর্তি ও মৃত্যুর বিষয়ে আসল তথ্য জানা জরুরি। তিনি আরও বলেন, চীনে করোনা বেড়ে যাওয়ায় অনেক দেশ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। নিজেদের জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে তাদের এমন সিদ্ধান্ত নেওয়া খুবই স্বাভাবিক।  উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে চীনে সরকারি ব্যবস্থাপনা ও কড়াকড়ির বিরুদ্ধে বিক্ষোভের পর আকস্মিকভাবে দেশটি থেকে অনেক বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়। এমনকি বিদেশফেরত ব্যক্তিদের ক্ষেত্রে কোয়ারেন্টিনের বিধি বাতিলের ঘোষণা দেয় চীন। তারপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে থাকে।
চীনকে করোনার আসল তথ্য দিতে বলল হু
বিশ্বে করোনায় আরও ১২২২ জনের মৃত্যু
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৬৮৭ জন। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন ৩২৬ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩০২ জন এবং মারা গেছেন ১৯৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৬৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৭০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ২৭১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ৫০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৮৩০ জন এবং মারা গেছেন ৭২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮০৮ জন এবং মারা গেছেন ১১৫ জন।  বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ১০১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৬ হাজার ৩৮ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৮৪ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিশ্বে করোনায় আরও ১২২২ জনের মৃত্যু
আরও পড়ুন
করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩
চীনকে করোনার আসল তথ্য দিতে বলল হু
বিশ্বে করোনায় আরও ১২২২ জনের মৃত্যু
করোনায় শনাক্ত আরও কমেছে