
রাজধানীর শান্তিনগরে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৪ মে) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে ওই ১২তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, দুপুর ১টা ৩২ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।




