ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা আজ

আরর্টিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ বুধবার (৩ জুন) জমা দেওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর—দুই পক্ষ থেকেই পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল জানান, তদন্ত কার্যক্রম কীভাবে এগোচ্ছে সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হয়েছে এবং তার আইনগত পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, তদন্তকে আরও নির্ভুল ও বাস্তবসম্মত করতে ভুক্তভোগী মায়েদের বক্তব্য নেওয়া হবে। ঈদের ছুটির কারণে কিছুটা দেরি হলেও কমিটির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, তদন্তে কারও গাফিলতি বা দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন আইনের ফাঁকফোকর ব্যবহার করে দায় এড়াতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকা হচ্ছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকেও যুক্ত করা হয়েছে। উভয় কমিটির প্রতিবেদন তিন দিনের মধ্যেই জমা দেওয়ার নির্দেশ রয়েছে। এ ঘটনায় দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু
মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুইজন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
আজ বিশ্ব ফুসফুস দিবস
আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফুসফুস দিবস। প্রতিটি শ্বাসের সঙ্গে শরীরে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফুসফুস।
আজ বিশ্ব ফুসফুস দিবস
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস।
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ২৩ দিনেই মৃত্যু ঘটেছে ১১২ জনের। 
এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু