ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৯ এএম
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৯১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রয়েছেন- ঢাকা বিভাগে ১৬০ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে দুইজন।

আরও পড়ুন

চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৭০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ মোট ৮ হাজার ৪৬০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৮৮০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। আর ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু
মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুইজন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
আজ বিশ্ব ফুসফুস দিবস
আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফুসফুস দিবস। প্রতিটি শ্বাসের সঙ্গে শরীরে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফুসফুস।
আজ বিশ্ব ফুসফুস দিবস
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস।
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ২৩ দিনেই মৃত্যু ঘটেছে ১১২ জনের। 
এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
আরও পড়ুন
এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
৭ বছরে ডেঙ্গুতে মৃত্যু তিন হাজার, আক্রান্ত প্রায় ৮ লাখ
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা