ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:২৩ এএম
বিশ্ব হেপাটাইটিস দিবস আজ, সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর । ছবি: সংগৃহীত

আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য ‘চলুন সহজভাবে বুঝি’। এই প্রতিপাদ্যের মাধ্যমে হেপাটাইটিস নিয়ে ভুল ধারণা দূর করা, ভয় ও সামাজিক প্রতিবন্ধকতা কমিয়ে প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসা সবার কাছে সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (২৭ জুলাই) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হেপাটাইটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি আধুনিক স্বাস্থ্যসেবা, প্রযুক্তিনির্ভর চিকিৎসা এবং লিভার রোগের বিশেষায়িত চিকিৎসা সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সময়মতো টিকাদান, পরীক্ষা, নিরাপদ স্বাস্থ্যচর্চা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে হেপাটাইটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে প্রায় এক কোটি মানুষ আক্রান্ত। বেসরকারি হিসাবে, প্রতি বছর দেশে এ রোগে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই জানেন না যে, তাদের শরীরে এই ভাইরাস রয়েছে।

২০০৮ সালে বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স প্রথমবারের মতো বিশ্ব হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ নেয়। পরে ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর ২৮ জুলাই বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

উল্লেখ্য, হেপাটাইটিস ‘বি’ ভাইরাস আবিষ্কার, রোগ নির্ণয়ের পরীক্ষা উন্নয়ন এবং টিকাদানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেলজয়ী বিজ্ঞানী বারুচ স্যামুয়েল ব্লুমবার্গের জন্মদিন ২৮ জুলাইকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছেন। 
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ 
একটি শিশুর প্রথম হাসি, প্রথম বসা, প্রথম হাঁটা—প্রতিটি মুহূর্তই পরিবারের জন্য আনন্দের।
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ 
এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৯০২ জন।
এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন। তবে একই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬