ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৯৩ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম
এডিস মশা। ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। একই সময়ে নতুন করে আরও ৬৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে দুইজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৬৯৩ জনকে নিয়ে চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ২৪৩ জনে।

আরও পড়ুন

২৪ ঘণ্টার বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে নতুন করে ১০০ জন ভর্তি হয়েছেন। দক্ষিণ সিটির হাসপাতালে ১০৯ জন ভর্তি হয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৯২ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, খুলনা বিভাগে ১০৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৫১ এবং রংপুর বিভাগে ১৫ এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের মাসভিত্তিক ডেঙ্গুর পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়। চলতি আগস্ট মাসের প্রথম ১৩ দিনেই ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে ৫ লাখ কিট পেল বাংলাদেশ
চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৪৯ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এর মধ্যে শুধু সদ্য বিগত সেপ্টেম্বরেই প্রাণহানি ঘটেছে ১৫২ জনের। 
ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে ৫ লাখ কিট পেল বাংলাদেশ
এক মাসে ১৫২ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন।
এক মাসে ১৫২ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি হয়েছে।
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিতে চীন ও পাকিস্তান তাদের দুয়ার খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি
আরও পড়ুন
দুই দফা বিষ প্রয়োগেও মৃত্যু হয়নি, গুরুতর অবস্থায় ক্রিস্টা পাইক
সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
বাড়ির পাশের আঙিনায় খেলছিল দুই শিশু, পরে ডোবায় ভেসে উঠল মরদেহ
মিরপুরে বাসচাপায় নারীসহ ২ জনের মৃত্যু