ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সরকারি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কড়া বার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম
স্বাস্থ্য অধিদপ্তর। প্রতীকী ছবি

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে অনুপস্থিত থাকলে, তার অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন বিল ছাড় করা হবে না।

এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক উপস্থিতি এবং জিও-ফেন্সিভ প্রযুক্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালালউদ্দিন রুমি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে গত ১৬ আগস্ট অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অফিস আদেশে বলা হয়, আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনা তথ্যব্যবস্থার (এমআইএস) অধীনে একটি অনলাইন ড্যাশবোর্ড চালু করা হবে। সব কর্মীর উপস্থিতির তথ্য সরকারি বেতন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, যা দায়িত্ব পালনের তালিকা ও ছুটির অসামঞ্জস্য দূর করে ছুটি, পদোন্নতি ও বেতন বিল পাসের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন

অর্থ ও প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন শতভাগ উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই কেবল বেতন বিল অগ্রায়ণ করা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাজিরা তদারকিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিভাগ ও জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত এই হাজিরা পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া বিভাগীয় পরিচালক, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনদের প্রতি সপ্তাহে ই-হাজিরা–সংক্রান্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ক্লিনিক ও হাসপাতাল) ডা. মো. নুরুল ইসলাম জানান, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের অধিকাংশ হাসপাতালে ইতোমধ্যে বায়োমেট্রিক সিস্টেম চালু থাকলেও কিছু স্থানে তা নষ্ট বা নিষ্ক্রিয় রয়েছে, যা অতি দ্রুত ঠিক করে সবার উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছেন। 
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ 
একটি শিশুর প্রথম হাসি, প্রথম বসা, প্রথম হাঁটা—প্রতিটি মুহূর্তই পরিবারের জন্য আনন্দের।
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ 
এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৯০২ জন।
এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন। তবে একই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬
হাম উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১২৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩০০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 
হাম উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫
আরও পড়ুন
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণ শুরু আজ, লাগবে যেসব তথ্য
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর