ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ল্যাব পরীক্ষায় ৬১ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনে। এর মধ্যে ২০ হাজার ৩৪৩ জনের ক্ষেত্রে হামের উপস্থিতি ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে দেশে হামের উপসর্গ নিয়ে অন্তত ৯৪৬ জন শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামরোগী মারা গেছেন ১০০ জন। অর্থাৎ সাত মাসে এই ভাইরাসে এবং উপসর্গ নিয়ে মৃত্যু এক হাজার ছাড়িয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এ সময় পর্যন্ত হাসপাতালে মোট ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয়
ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাসের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।
ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয়
রাতে ‘কৃত্রিম আলোয়’ বদলে যাচ্ছে এডিস মশার আচরণ!
এডিস মশা সাধারণত দিনের বেলায় বেশি সক্রিয় বলে এতদিন ধরে ধারণা করা হতো। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক গবেষণায় সূর্যাস্তের পরও এই মশার সক্রিয় থাকার প্রমাণ মিলেছে।
রাতে ‘কৃত্রিম আলোয়’ বদলে যাচ্ছে এডিস মশার আচরণ!
চিকিৎসাসেবায় নতুন মাত্রা: ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। 
চিকিৎসাসেবায় নতুন মাত্রা: ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
এলইডি বাল্বের নীল আলো কি চোখের ক্ষতি করছে? গবেষণায় নতুন সতর্কবার্তা
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বর্তমানে প্রায় সব ঘরেই ব্যবহৃত হচ্ছে এলইডি বাল্ব।
এলইডি বাল্বের নীল আলো কি চোখের ক্ষতি করছে? গবেষণায় নতুন সতর্কবার্তা
আরও পড়ুন
সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু