ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাঁথিয়ায় ২০ দিনে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন, হাসপাতালে নেই পর্যাপ্ত সুবিধা

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ এএম
ছবি: আরটিভি

পাবনার সাঁথিয়ায় চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ওসি, সাংবাদিকসহ ৩৩ জন মানুষ। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পহেলা সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

উপজেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের প্রতিষ্ঠানে একাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে অনেকেই বাড়িতে বা অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সরেজমিনে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য পৃথক কোনো আইসোলেসন নেই। সাধারণ রোগীদের সঙ্গে রাখা হয়েছে তাদের। এ কারণে আক্রান্ত অনেক রোগীই ভর্তি না হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সাঁথিয়া পৌরসভাধীন দৌলতপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক খালেকুজ্জামান পান্নু জানান, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসা ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা কোনো ওয়ার্ড না থাকায় তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার করিয়াল গ্রামের আব্দুল লতিফ এর স্ত্রী বেলী খাতুন জানান, হাসপাতাল থেকে নাপা ট্যাবলেট দেওয়া হলেও প্রয়োজনীয় স্যালাইন দেওয়া হচ্ছে না। দোকান থেকে কিনে আনতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন জানান, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো আইসোলেসন না থাকলেও সাধারণ ওয়ার্ডের পাশে ২টি কক্ষে ৪ জন এবং বাকিদের সাধারণ রোগীদের সঙ্গেই চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি স্যালাইন স্বল্পতা থাকতে পারে বলেও জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সারাদেশের ন্যায় সাঁথিয়াতে ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সপ্তাহে প্রতি শনিবার এ কর্মসূচি চলবে। এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে একটা কমিটি গঠন করা হয়েছে। যে এলাকায় আক্রান্তের হার বেশি সেসব এলাকা চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে ১৫২ এবং সন্দেহজনক হামে ১২৬৯ জন আক্রান্ত হয়েছেন।
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৪৪২ জন।
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইনে নিবন্ধন ও প্রোফাইলের তথ্য হালনাগাদ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
নারীর স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)।
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১০ দিনে মারা গেছে ৫৮ জন।
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
ফুটবল খেলা নিয়ে সংঘর্ঘে আহত ৪০, ভাঙচুর ১৫ বাড়ি
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা