ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মারা গেছেন। অবশিষ্ট দুইজন খুলনা ও সিলেট বিভাগে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, বরিশালে ১১৭ জন, ময়মনসিংহে ৬৭ জন, খুলনায় ৭৬ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
বহুল প্রতীক্ষিত এই হাসপাতালটি চালু হলে রংপুর বিভাগের শিশুদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের পথ সুগম হবে।
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬১৯
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৯ জন। 
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬১৯
হামের উপসর্গ নিয়ে একদিনে ৭ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে একদিনে ৭ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২৩৫ শিশুর। প্রতিবেদনে জানানো হয়- মারা যাওয়া তিন শিশুর মধ্যে একশিশুর বয়স ৯ মাস। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে। অন্য দুইশিশুর মধ্যে একজনের বয়স ৫ মাস। তার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে এবং অপর শিশুটির বয়স ১ বছর। তার বাড়ি সুনামগঞ্জের শাল্লায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৯২১ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৯৬৮, সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৯৫ এবং মৌলভীবাজারে ১৭২ শিশু রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩১ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১৭০রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেটে ১১৯ শিশু, হবিগঞ্জে ৩৯ শিশু, মৌলভীবাজারে ৫ শিশু এবং সুনামগঞ্জে ৭ শিশু। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫১৮ রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৩৮ এবং বেসরকারি হাসপাতালে ৮০ শিশু আছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সিলেটে সন্দেহজনক হাম রোগে ১০৩ শিশু এবং নিশ্চিত হাম রোগে ৪ জনসহ মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক ৩১ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৩৫ জন, মৌলভীবাজারে সন্দেহজনক ১৬ জন ও নিশ্চিত ১ জনসহ মোট ১৭ জন এবং সুনামগঞ্জে সন্দেহজনক ৭৫ জন ও নিশ্চিত ১ জনসহ মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগে সব মিলিয়ে সন্দেহজনক হাম রোগে ২২৫ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দুই শ্রেণি মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৩৫ জন। আরটিভি/টিআর
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
একই সময়ে নতুন করে হামের উপসর্গ ধরা পড়েছে ১ হাজার ১০৯ জনের শরীরে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের শরীরে।
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
আরও পড়ুন
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬১৯
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭