ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম
ডেভিড ক্যামেরন (ছবি : সংগৃহীত)

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োগ দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর রয়টার্সের।

এর আগে, ঋষি সুনাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বরখাস্ত করেন সুয়েলা ব্রাভারম্যানকে। তারপর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় জেমস ক্লেভারলিকে, যিনি এতদিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর দায়িত্বে ছিলেন। তারপরই নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডেভিড ক্যামেরনের নাম ঘোষণা করা হয়।

এরই মধ্যে ব্রিটিশি পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে ক্যামরনের মনোনয়ন অনুমোদন দিয়েছেন রাজা চার্লস। পার্লামেন্টের নির্বাচিত সদস্য না হয়েও একজন মন্ত্রী হিসেবে যুক্তরাজ্য সরকারে ক্যামেরনের ফিরে আসাকে অপ্রত্যাশিত মনে করছেন দেশটির রাজনীতি সংশ্লিষ্টরা।

৫৭ বছরের ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে ঐতিহাসিক এক গণভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে রায় এলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ক্যামেরন। তিনি ইইউতে থেকে যাওয়ার পক্ষে প্রচার চালিয়েছিলেন।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০২৪ সালকে স্বাগত জানাল অকল্যান্ড
আতশবাজির মধ্য দিয়ে নতুন ইংরেজি বছর ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। বিশ্বের কোনো বড় শহর হিসেবে সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় অকল্যান্ড। স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানায়। আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পাওয়া দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড একটি। বিশ্বের বড় শহরগুলোর মধ্যে নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে সবার আগে সুযোগ আসে অকল্যান্ডের। তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাতিতে বিশ্বে প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয়েছে। দেশটি নিউজিল্যান্ডের কাছাকাছি অবস্থিত এবং এক ঘণ্টা আগে সেখানে নতুন বছরের আগমন হয়। নতুন বছরকে স্বাগত জানাতে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে জড়ো হওয়া মানুষ। এরপর শুরু হয় কাউন্টডাউন। আর রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা। নতুন বছরকে বিশ্বের সবার আগে বরণ করেছে কিরিবাতি। ইএসএ আর্থ অবজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে নতুন বছরকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে। গ্রিনিচ মান সময় ১০টায় বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৪ সালকে স্বাগত জানায় কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৩ ঘণ্টা এগিয়ে রয়েছে দেশটির সময়। কিরিবাতির বৃহত্তম দ্বীপ কিরিতিমাতিতে প্রথম নতুন বছর শুরু হয়েছে বলে জানিয়েছে ক্যানবেরা টাইমস। সেখানে প্রায় ৫০০ মানুষের বসবাস। নতুন বছরকে স্বাগত জানানো নিয়ে সেখানে বড় কোনো আয়োজন ছিল না।
২০২৪ সালকে স্বাগত জানাল অকল্যান্ড
ভারতে কারখানায় আগুন, নিহত ৬
ভারতের মহারাষ্ট্রে একটি গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৩১ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কারখানার শ্রমিকদের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত সোয়া দুইটার দিকে কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা সেখানে ঘুমিয়ে ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহন মুংসে বলেন, রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে আমাদের কর্মীরা কারখানায় প্রবেশ করে ৬টি মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছেন। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
ভারতে কারখানায় আগুন, নিহত ৬
দুটি আসন থেকেই ইমরান খানের মনোনয়নপত্র বাতিল
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আসন্ন নির্বাচনে দুটি আসন পাঞ্জাবের রাজধানী লাহোর এবং নিজ শহর মিয়ানওয়ালি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন ইমরান খান।  শনিবার (৩০ ডিসেম্বর) তার মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা। পাকিস্তানে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে লড়ার জন্য লাহোরের এনএ-১১২ এবং মিয়ানওয়ালির এনএ-৮৯ নির্বাচনী আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান খান। কিন্তু দুটি মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে। এনএ-১২২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিযুক্ত রিটার্নিং কর্মকর্তা বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তোশাখানা মামলায় পিটিআই প্রধান দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বছর নির্বাচনে অযোগ্য বিবেচিত হওয়ার রায়ের কথা উল্লেখ করে ইমরানের মনোনয়নপত্র বাতিলের আবেদন জানান পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা মিয়া নাসির। একই কারণে মিয়ানওয়ালির এনএ-৮৯ আসনেও ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচনী কর্তৃপক্ষ। এই আসনটি ইমরান খানের ঘাঁটি হিসেবে পরিচিত। মিয়ানওয়ালি থেকে লড়েই আগের নির্বাচনগুলোতে জিতেছিলেন পিটিআই প্রধান। এদিন শুধু ইমরান খানেরই নয়, শাহ মাহমুদ কোরেশির মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। আসন্ন নির্বাচনে মুলতানের এনএ-১৫০, পিপি-২১৮ এবং থারপারকারের এনএ-২১৪ আসন থেকে লড়তে চেয়েছিলেন পিটিআই ভাইস চেয়ারম্যান। কিন্তু তিনটি আসনেই মনোয়নপত্র বাতিল হয়েছে তার।  
দুটি আসন থেকেই ইমরান খানের মনোনয়নপত্র বাতিল
উলফার সঙ্গে ভারত সরকারের শান্তিচুক্তি
প্রায় পাঁচ দশকের বিরোধের ইতি টেনে ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে শান্তি চুক্তিতে সই করেছে দেশটির আসাম রাজ্য ও  কেন্দ্রীয় সরকার। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিল্লিতে আসামের এই সশস্ত্র গোষ্ঠীর সংলাপপন্থী অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বাধীন অংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শান্তিচুক্তিতে স্বাক্ষর করে। তবে এই শান্তিচুক্তির বিরোধিতা করেছে উলফার পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন অংশ।  টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  প্রতিবেদনে আসাম রাজ্যের সরকারের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী, আসামের উন্নতিতে অনুপ্রবেশকারী রুখতে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও উলফা নেতৃত্বকে স্থানীয় বাসিন্দাদের জমির অধিকার দেওয়া এবং আসামের উন্নতির জন্য কেন্দ্রীয় অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।  শান্তিচুক্তির পর অমিত শাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে উলফার সব যৌক্তিক দাবি মেনে নেবে সরকার। উত্তর-পূর্ব ভারতের উন্নতির জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ওপরেও আস্থা রাখার জন্য উলফা নেতৃত্বকে অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।  অমিত শাহের পাশে বসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, উলফার সঙ্গে শান্তিচুক্তি আসামের বড় অংশে শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনবে। আগেই আলোচনাপন্থী উলফার নেতৃত্বে একপ্রস্ত কথা এগিয়ে রেখেছিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার শান্তিচুক্তি সম্পাদিত হলো।  আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আজকের দিনটি আসামের জন্য একটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী মোদীর আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় আসামের শান্তির জন্য কাজ সবসময়ই চলছিল। তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এর মাধ্যমে আসামে উপজাতীয় জঙ্গিবাদের অবসান হয়েছে।’  ১৯৭৯ সালে ‘স্বাধীন আসাম রাষ্ট্র’ গঠনের দাবিতে প্রতিষ্ঠিত হয় উলফা। সংগঠনটির সশস্ত্র আন্দোলনে এক সময় উত্তাল হয়েছিল আসাম। পরে অবশ্য ক্রমশ গুরুত্ব হারাতে থাকে সংগঠনটি। নানা সশস্ত্র কার্যকলাপে জড়িত থাকায় ১৯৯০ সালে কেন্দ্রীয় সরকার সংগঠনটিকে নিষিদ্ধ করে। পরে পুলিশি অভিযানে উলফার বহু সদস্য আত্মসমর্পণ করেন।  সম্প্রতি আলোচনাপন্থী উলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া জানিয়েছিলেন, শিগগিরই উলফার সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের। ভেঙে দেওয়া হবে উলফাও।  তবে উলফার পক্ষ থেকে ১৯৭১ সালের বদলে আসামে বিদেশি শনাক্তকরণের ভিত্তিবর্ষ ১৯৫১ সাল করার শর্ত রাখা হয়েছিল। শুক্রবার কোন শর্তে শান্তিচুক্তি হলো, তা এখনো পুরো স্পষ্ট নয়।  সশস্ত্র সংগ্রাম স্থগিত করার লক্ষ্যে ২০১১ সালের ৩ সেপ্টেম্বর রাজখোয়া অংশের ৫৫৩ জন নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্র এবং আসাম সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সূচনা হয়। উলফার কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়া অবশ্য আলোচনার অংশ নিতে অস্বীকার করেন এবং ২০১২ সালে রাজখোয়ার নেতৃত্বাধীন দল থেকে বেরিয়ে যান।  চুক্তিতে অংশ না নেওয়া পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার কট্টরপন্থী অংশ চীন-মিয়ানমার সীমান্তে অবস্থান করছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
উলফার সঙ্গে ভারত সরকারের শান্তিচুক্তি
১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা ছাড়াবে ৮০০ কোটি
২০২৪ সালের ১ জানুয়ারি বিশ্বের মোট জনসংখ্যা পৌঁছাবে ৮০১ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১৮৯ জনে। ২০২৩ সালে বেড়েছে ৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫৪১ জন। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান দপ্তর ইউএস সেনসাস ব্যুরো শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  সেনসাস ব্যুরোর বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি ২০২৩ সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বেড়েছে ৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫৪১ জন, এবং বছরজুড়ে বিশ্বে প্রতি সেকেন্ডে জন্ম নিয়েছে ৪ দশমিক ৩ জন শিশু এবং মারা গেছে ২ জন। বিশ্বজুড়ে ২০২৩ সালে জনসংখ্যা বাড়লেও পূর্ববর্তী বছর ২০২২ সালের তুলনায় এই বৃদ্ধির হার ১ শতাংশ কম বলে জানিয়েছে ইউএস সেনসাস ব্যুরো। প্রসঙ্গত, ২০১১ সালে ৭০০ কোটির মাইলফলক স্পর্শ করেছিল বৈশ্বিক জনসংখ্যা। তার ১১ বছর পর ২০২২ সালের নভেম্বরে ৮০০ কোটিতে পৌঁছেছিল জনসংখ্যা। মার্কিন সাময়িকী ফোর্বস সে সময় এ সম্পর্কিত প্রতিবেদনও প্রকাশ করেছিল। মার্কিন পরিসংখ্যান দপ্তর বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছাতে ১১ বছর সময় লাগলেও ৮০০ কোটি থেকে ৯০০ কোটিতে পৌঁছাতে ১৪ বছর সময় লাগবে। উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর নিম্নজন্মহার এবং তরুণ ও সন্তান জন্মদানে সক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমতে থাকাই এর সবচেয়ে বড় কারণ।       করোনা মহামারি বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতিতে বেশ প্রভাব ফেলেছে বলে মনে করেন মার্কিন সমাজবিজ্ঞানীরা।  সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড
১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা ছাড়াবে ৮০০ কোটি
আরও পড়ুন
টেকসই পোশাক উৎপাদনে বাংলাদেশ অপরাজেয়  
ফিলিপাইনের জাহাজে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য
বিয়ের পিঁড়িতে বসছেন অবন্তি সিঁথি
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান বরখাস্ত