
সৌদি আরবে দুর্নীতির অভিযোগে আটককৃতদের বিচার ‘অবাধ এবং স্বচ্ছ’ করার ব্যাপারে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ের্ট বলেছেন, সৌদি আরবের এ ধরনের অভিযানের ব্যাপারে আমেরিকার কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না। খবর রয়টার্সের।
গেলো রোববার ১১ জন প্রিন্স, চারজন মন্ত্রীসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে আটক করে সৌদি সরকার।
এক সংবাদ ব্রিফিংয়ে হিদার বলেন, আমরা সৌদির এই ধরনের দুর্নীতি বিরোধী অভিযানকে সমর্থন করি। তবে আমরা আশা করবো আটককৃতদের বিচার যেন অবাধ ও স্বচ্ছ হয়।
হিদার আরো বলেছেন, সৌদি সরকারের পক্ষ থেকে আমেরিকাকে অবশ্য এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। তবে পরে আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, সৌদি সরকারের পক্ষ থেকে তাদের এ ধরনের কোনো নিশ্চয়তা দেয়া হয়নি।
ইরান এবং লেবাননে হিজবুল্লাহ গ্রুপ অতীতে মার্কিন সেনা কর্মকর্তাদের ওপর হামলা করেছে বলে এসময় উল্লেখ করেছেন তিনি। ইরান ও লেবাননের বিষয়ে সৌদি আরবের কঠোর মনোভাবের বিষয়ে জানতে চাওয়া হলে হিদার এ কথা বলেন।
এর আগে সোমবার সৌদি আরবের বিরুদ্ধে লেবানন যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করে রিয়াদ। দেশটিতে ইরান সমর্থিত শিয়া গ্রুপ হিজবুল্লাহ আগ্রাসনের দিকে ইঙ্গিত করে এই অভিযোগ করে সৌদি। এদিকে শনিবার (৪ নভেম্বর) লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি থেকে পদত্যাগের ঘোষণা দেয়। তার এই পদত্যাগের জন্য তিনি ইরান এবং হিজবুল্লাহকে দায়ী করেছেন।
এ




