আবারও বাড়ল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম

আরটিভি নিউজ

বুধবার, ০১ মে ২০২৪ , ০১:১৫ এএম


আবারও বাড়ল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম
প্রতীকী ছবি

দুই মাসের ব্যবধানের আবার বাড়লো বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ও কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এক প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি বিভাগ। যা বুধবার (১ মে) থেকে কার্যকর হবে।

জ্বালানি বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,  বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১৪ দশমিক ৭৫ টাকা থেকে ৭৫ পয়সা বাড়িয়ে ১৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়িয়ে ৩১ টাকা ৫০ পয়সা করেছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে শিল্পের ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের ঘনমিটার প্রতি দাম হবে ৩১ টাকা পয়সা।

এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম এবং কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission