
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১১ মে) বিকেলে এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টায় হাসপাতালের আইসিইউ ইউনিটের এসিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে হাসপাতালে অবস্থান করা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। যদিও এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তারা আরও জানায়, এ ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো হাসপাতাল। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, আইসিইউ ইউনিটের এসিতে আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ৪ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।




