যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৯:০০ এএম


বাংলাদেশ
ছবি- বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর কয়েক দিন। ২ জুন থেকে ক্রিকেটের  সীমিত ওভারের বিশ্ব আসর শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু ৮ জুন থেকে। 

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তবে এর আগে সেখানকার পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াটাও জরুরি টাইগারদের জন্য। 

যুক্তরাষ্ট্রের কন্ডিশন সম্পর্কে বাংলাদেশের জানা-শোনা বলতে ২০১৮ সালে ফ্লোরিডায় দুটি টি-টোয়েন্টি। যেখানে ছিলেন না বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের বেশিভাগ ক্রিকেটারই।

বিশ্বকাপের আগে মার্কিন মুলুকে স্বাগতিকদের বিপক্ষে তাই প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার (২১ মে) টেক্সাসের হিউস্টোনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজের প্রথম ম্যাচের আগে প্রস্তুতিতে ঘাটতি রাখেনি হাথুরুর শিষ্যরা। জয় দিয়েই যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ প্রস্তুতিটা শুরু করতে চায় টাইগাররা।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission