ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় লক্ষ্মীপুরে প্রস্তুত ১৮৯ আশ্রয়কেন্দ্র

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ০৪:১৪ এএম


ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় লক্ষ্মীপুরে প্রস্তুত ১৮৯ আশ্রয়কেন্দ্র
ছবি : সংগৃহীত

ক্রমশ ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে ১৮৯ টি আশ্রয়কেন্দ্র। এছাড়া ৬৪টি মেডিকেল টিমও গঠন করার হয়েছে।

এছাড়া দুর্যোগকালীন ত্রাণ তহবিলে ১৯ লাখ ২০ হাজার টাকা ও ৪৫০ মেট্টিক টন চাল রয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টের পাশাপাশি কাজ করবেন স্বেচ্ছাসেবীরা।

শনিবার (২৫ মে) রাত ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান দুর্যোগ ব্যবস্থাপনা কমটির প্রস্তুতি সভায় এসব তথ্য জানান। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে আমাদের রামগতি-কমলনগর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই দুর্যোগে আমাদের প্রত্যেককে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। রোববার থেকে চরাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার কাজ শুরু হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission