
যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোতে আসন্ন বড়দিনের উৎসবে হামলার পরিকল্পনার অভিযোগে সাবেক মেরিন সেনা এভেরিত আরন জেমিসনকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই।
ছদ্মবেশী এক এফবিআই এজেন্টের সঙ্গে সানফ্রানসিসকোর একটি ব্যস্ততম পর্যটন এলাকায় হামলার বিষয়ে আলোচনার পর তাকে গ্রেপ্তার করা হয়।
এফবিআই জানিয়েছে, ছদ্মবেশী এই এজেন্টের সঙ্গে আলোচনার সময় জেমিসন এমন কিছু উপাদান চেয়েছিলেন, যা দিয়ে পাইপ বোমা বানানো সম্ভব। বর্তমানে টো-ট্রাক চালক জেমিসন আগে থেকেই দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহের তালিকায় ছিল।
জেমিসনের বিরুদ্ধে আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, হামলা চালিয়ে জেমিসনের পালিয়ে যাবার কোনো পরিকল্পনা ছিল না। তিনি মৃত্যুর জন্য তৈরি ছিলেন।
অপরাধ বিশ্লেষকরা তার জবানবন্দি বিশ্লেষণ করে বলেছেন, যেহেতু জেমিসন বর্তমানে ট্রাক চালায়, সেহেতু ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে সানফ্রানসিসকোর ‘জেটি ৩৯’ নামক পর্যটন এলাকায় আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করেন।
এফবিআই সূত্র মতে, জেমিসন ২০০৯ সালে সালে যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসে যোগ দেন। এখানে তিনি রাইফেল চালনায় ‘শার্পসুটার’(নিখুঁত) খেতাব লাভ করেন। মেরিন কর্পসে যোগদানের সময় ‘হাঁপানি’ থাকার তথ্য গোপন করার অভিযোগে জেমিসনকে বরখাস্ত করা হয়।
কে/পি




