
ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। আগামী বছরের মার্চে জাতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি এ উদ্যোগ নিলেন। খবর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়ার।
ওই পার্লামেন্ট যে ভেঙে যাচ্ছে তা প্রত্যাশিতই ছিল। কেননা এর আগে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনি তার দলের রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের ঘোষণা দেন।
প্রেসিডেন্টের ওই ঘোষণার পর বিদায়ী মন্ত্রিসভা নির্বাচনের তারিখ ৪ মার্চ নির্ধারণ করেন। অবশ্য এই তারিখটি অনেকটা নিশ্চিতই ছিল।
এদিকে বিরোধীদের ক্রমাগত জনপ্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতালিতে বিরোধী ফাইভ স্টার ও ফোরজা ইতালিয়া ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। সাম্প্রতিক এক জরিপেও তেমনটা উঠে এসেছে।
ওই জরিপে দেখা গেছে, বিরোধী ফাইভ স্টার পার্টির প্রতি সমর্থন রয়েছে ২৮ ভাগ মানুষের। অন্যদিকে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রতি ২৩ শতাংশ। আর অপর বিরোধী দল ফোরজা ইতালিয়ার প্রতি সমর্থন রয়েছে ১৬ ভাগ মানুষের।
বিরোধী দলগুলো ইতালিতে অভিবাসী কমাতে কঠিন ব্যবস্থা আরোপের পক্ষে। সাম্প্রতিক সময়ে দেশটিতে অভিবাসন, বিশেষ করে সাব-সাহারা আফ্রিকা থেকে আসা অভিবাসী একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ডেমোক্রেটিক পার্টি ২০১৩ সালে সরকার গঠন করে।
এ




