
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের নিউ ইয়র্কের বাড়ি চাপ্পাকুয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় দুপুর ২.৪০ মিনিটে এ ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর স্কাই নিউজ।
পুলিশ জানায়, ওই দিন স্থানীয় সময় বেলা ৩টার দিকে ক্লিনটন দম্পতির নিউ ইয়র্কের বাসায় আগুনের খবর পায়। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ওই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওই সময় বাসায় ছিলেন। তিনি অক্ষত আছেন। অন্যদিকে ওই সময় বাড়িতে ছিলেন না হিলারি ক্লিনটন।
উল্লেখ্য, বিল ক্লিনটন নিউ ইয়র্কের চাপ্পাকুয়ার নামের ৫ হাজার ২৩২ স্কয়ার ফিটের পাঁচ বেডের এই বাড়িটি ১৯৯৯ সালে কিনেছিলেন।
ব্যক্তিগত জীবনে হিলারির সঙ্গে বিলের সম্পর্ক অত্যন্ত মধুর ও রোমান্টিক । বিলের সাথে হিলারির প্রথম দেখা হওয়ার ঘটনা অনেকটা রোমান্টিক সিনেমার মতো। ১৯৭১ সালে ক্লিনটন যখন ইয়েল ল স্কুল এ জুরিস ডক্টর ডিগ্রি নিতে যান তখন হিলারির সাথে পরিচয় হয় । হিলারি সেখানে আইনের উপর স্নাতক ডিগ্রি নিচ্ছিলেন । স্কুলের লাইব্রেরিতে তাদের প্রথম দেখা হয় । হিলারির ভাষায়, সে আমার দিকে তাকিয়েই ছিল । অনেকক্ষণ ধরে সে এটাই করছিল । এভাবে কিছুক্ষণ চলে তাকাতাকি খেলা । এরপর আমি চেয়ার থেকে উঠে সোজা বিলের কাছে যেয়ে বলি, তুমি যদি এভাবে আমার দিকে তাকিয়েই থাকো আমিও একই কাজ করবো । তার চেয়ে বরং পরিচিত হওয়া যাক । আমি হিলারি রডহ্যাম । বিলের ভাষায় সে ঐ মুহূর্তে নিজের নাম মনে করতে পারছিল না।
১৯৭৫ সালের ১১ অক্টোবর নিজেদের ১৫ জন ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্লিনটন দম্পতি।
এপি/এমকে




