
আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। আফগান কর্মকর্তারা বলছেন, কমপক্ষে চারজন বন্দুকধারী ওই হামলায় অংশ নিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বিশেষ বাহিনী দুই হামলাকারীকে হত্যা করতে সক্ষম হয়েছেন। অন্য দুইজনকে খুঁজতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। খবর বিবিসির।
শনিবার রাতে বন্দুকধারীরা হোটেলটিতে ঢুকে পড়ে। বোমার বিস্ফোরণ ঘটানোর আগে তারা অতিথিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তবে কতজন নিহত হয়েছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাত নয়টার দিকে বন্দুকধারীরা নিরাপত্তা কর্মীদের দিকে গুলি ছুঁড়ে পাঁচতলা হোটেলটিতে ঢুকে পড়ে। তারা জানাচ্ছে, বিশেষ বাহিনী অভিযান শুরু করার আগে বন্দুকধারীরা হোটেল স্টাফ ও অতিথিদের লক্ষ্য করে হামলা চালাতে থাকে।
কিছু রিপোর্টে বলা হয়েছে, হোটেলটিতে একটি আইটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। ফলে প্রাদেশিক কর্মকর্তারা ওইসময় হোটেলটিতে অবস্থান করছিলেন। একজন প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারীরা কয়েকজনকে জিম্মি করে রেখেছে।
বৃহস্পতিবারই কাবুলে মার্কিন দূতাবাস শহরের হোটেলগুলোতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্কতা জারি করেছিল। সেখানে বলা হয়, শহরের হোটেলগুলোতে চরমপন্থিরা হামলা চালাতে পারে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
এ




