এ পর্যন্ত যতবার যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ মে ২০২৫ , ১১:০৭ পিএম


এ পর্যন্ত যতবার যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান
ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানের কয়েক জায়গায় হামলা চালায় ভারত। এ ঘটনার পর পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনায় পারদ আরও চরম পর্যায়ে পৌঁছেছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের দেয়া তথ্যানুযায়ী, ভারতের হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা আবারও শুরু হয়েছে। 

১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকেই তাদের এই ‘সাপে-নেউলে’ সম্পর্ক বিদ্যমান। তখন থেকেই কাশ্মীর ইস্যুতে সবচেয়ে বেশি সরাসরি যুদ্ধে জড়িয়েছে এই দুই দেশ।   

বিজ্ঞাপন

চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন সময়ে পাকিস্তান ও ভারতের যুদ্ধ ও সংঘর্ষে জড়ানোর কারণ।

১৯৪৭: দেশ ভাগ ও প্রথম যুদ্ধ

বিজ্ঞাপন

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানে ভারত ও পাকিস্তান আলাদা রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। দেশ ভাগের সময় কাশ্মীর রাজ্যের ভারত বা পাকিস্তানে যুক্ত হওয়া নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধের জন্ম দেয়। ১৯৪৯ সালে জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি ও ‘লাইন অব কন্ট্রোল’ স্থাপন করা হয়, যা আজও দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু।

১৯৬৫: কাশ্মীর যুদ্ধ

বিজ্ঞাপন

কাশ্মীর নিয়ে দ্বিতীয় যুদ্ধ হয় ১৯৬৫ সালে। পাকিস্তান ভারতকে অভিযুক্ত করে ‘অবৈধ দখল’ এর জন্য। সেপ্টেম্বরের যুদ্ধবিরতি চুক্তিতে যুদ্ধ থামে, কিন্তু সমস্যা থেকে যায়।

১৯৭১: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ

পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম শুরু করলে পাকিস্তান সামরিক অভিযান চালায়। ভারতের হস্তক্ষেপ এবং নয় মাসের যুদ্ধের পর ৩০ লাখের বেশি নিরীহ মানুষের প্রাণহানি ও শরণার্থী সংকটের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

১৯৮৯-৯০: কাশ্মীর যুদ্ধ

কাশ্মীরে ভারতবিরোধী যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের অর্থায়ন ও প্রশিক্ষণের অভিযোগ তোলে, যা পরবর্তী কয়েক দশক ধরে সংঘাতকে জিইয়ে রাখে।

১৯৯৯: কারগিল যুদ্ধ

পাকিস্তান কারগিল অঞ্চলে ভারতীয় সেনাঘাঁটি দখল করতে গেলে দুই দেশের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। আন্তর্জাতিক চাপ ও পারমাণবিক অস্ত্র মোতায়েনের আশঙ্কার মধ্যে পাকিস্তান পিছু হটে।

২০১৯: পুলওয়ামা হামলা ও প্রতিক্রিয়া

কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান নিহত হলে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে এবং এক পাইলটকে আটক করে, পরে ফেরত দেয়।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission