১ হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ৩০ মে ২০২৫ , ০৯:২৮ পিএম


১ হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত (পাঁচ মাসে) এক হাজারের বেশি ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) তিনি এ তথ্য জানান। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

রণধীর জয়সওয়াল বলেন, যেসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৬২ শতাংশ ভারতীয় বাণিজ্যিক ফ্লাইটে করে এসেছেন।

বিজ্ঞাপন

সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন,  অভিবাসন বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। আমরা তাদের (অবৈধ অভিবাসীদের) ফিরিয়ে নেওয়ার আগে তাদের জাতীয়তা যাচাই করেছি।

এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তাদের ধারণা এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

বিজ্ঞাপন

এ নিয়ে চলতি মাসের শুরুতে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানায়, বৈধভাবে প্রবেশের পরও কেউ যদি ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করে তাহলে তাদের জোরপূর্বক ফেরত পাঠানো এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

রণধীর জয়সওয়াল ট্রাম্প প্রশাসনের ছাত্র ভিসার বিষয়ে হালনাগাদ নীতি সম্পর্কেও কথা বলেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, এই নীতি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির পরিকল্পনাকারী ভারতীয় শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার (২৯ মে)  জারি করা এই নির্দেশনায় বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই নতুন নীতির কারণে সারা বিশ্বের লাখ লাখ শিক্ষার্থী বিপাকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, অবৈধ অভিবাসীদের ব্যাপারে যা সঠিক, তাই করা হবে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে একটি সামরিক ফ্লাইটে করে শতাধিক ভারতীয়কে ফেরত পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। 

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission