সাহসীকতার স্বীকৃতি পেলেন ইরানের সেই উপস্থাপিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৮:৫৮ পিএম


সাহার এমামি
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার মধ্যেও লাইভ উপস্থাপনা চালিয়ে যাওয়া সাহসী সাংবাদিক সাহার এমামি পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে এবং হামলায় শহীদদের 'সিমন বলিভার অ্যাওয়ার্ড' প্রদান করেছেন। সোমবার (১৬ জুন) ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। 

বিজ্ঞাপন

হামলার সময়ও রেডি-টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান চালিয়ে যান সাহার এমামি। তার এই সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন তিনি।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই মুহূর্তের ভিডিও এখন অনেকের কাছে প্রতিরোধ ও সাংবাদিকতার প্রতীক হয়ে উঠেছে। ইরান সরকার তাকে ‘জাতীয় গর্ব’ হিসেবে আখ্যা দিয়েছে। জাতীয় সাংবাদিক দিবসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উপস্থাপিকা সাহার এমামির পাশাপাশি ইরানের আইআরআইবি'র কেন্দ্রীয় কার্যালয়ে নৃশংস আক্রমণে শহীদদের বিশেষ 'সিমন বলিভার' পুরস্কার প্রদান করেন।

বিজ্ঞাপন

image

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কর্তৃক সাহসী উপস্থাপিকা সাহার এমামি ও ইসরায়েলি হামলায় শহীদ ইরানি মিডিয়া কর্মীদের স্বীকৃতিস্বরূপ ‘সিমন বলিভার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি চেগিনি। তিনি শহীদদের পরিবার এবং সাহার এমামির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাদুরো ইরানি জাতি, সরকার ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধ মনোভাবের প্রশংসা করেন এবং তাদের ‘চূড়ান্ত বিজয়’ নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত সবাই করতালির মাধ্যমে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। ভেনিজুয়েলার একাধিক জাতীয় টিভি চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। যা আন্তর্জাতিক পরিসরেও আলোচিত হয়। সাহার এমামির এই স্বীকৃতি গণমাধ্যমে দায়িত্ব পালনের সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। অনুষ্ঠানটি ভেনিজুয়েলার বেশ কয়েকটি জাতীয় চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission