মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ড্রোন হামলা, উৎপাদন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ০৯:৩৪ পিএম


মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ড্রোন হামলা, উৎপাদন বন্ধ
ছবি: সংগৃহীত

ইরাকে মার্কিন মালিকানাধীন কোম্পানির একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে। তেল ক্ষেত্রটি দেশটির স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের দুহক প্রদেশে অবস্থিত।

বিজ্ঞাপন

মঙ্গলবারের (১৫ জুলাই) এই হামলায় তেলক্ষেত্রের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন ওই কোম্পানি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দিস্তানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্প্রতি একাধিক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলাটি হয়েছে দুহক প্রদেশের সারসাং তেলক্ষেত্রে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে সরকার।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার প্রতিবেশী আরবিল প্রদেশের একটি বিমানবন্দরে একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই বিমানবন্দরে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। 

তেল ক্ষেত্র পরিচালনাকারী মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি বলেছে, সারসাং তেল ক্ষেত্রের একটি উৎপাদন স্থাপনায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে মার্কিন এই কোম্পানি বলেছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ড্রোন হামলার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এইচকেএন এনার্জি বলেছে, তেল ক্ষেত্রের জরুরি পরিষেবা দলের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেছেন। গত কয়েক সপ্তাহে কুর্দিস্তানে ড্রোন ও রকেট হামলা বৃদ্ধি পেয়েছে। সংঘাতে বিধ্বস্ত ইরাকে প্রায়ই এই ধরনের হামলার ঘটনা ঘটে। সাধারণত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েল-বিরোধী ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো এসব হামলার সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

সারসাং তেল ক্ষেত্রের বিস্ফোরণের এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে; যার এক দিন আগেই কুর্দিস্তানে বিস্ফোরক বহনকারী অন্তত তিনটি ড্রোন হামলা হয়। এর মধ্যে কুর্দিস্তানের পার্শ্ববর্তী আরবিল প্রদেশের আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত হয়।

আরবিল বিমানবন্দরে মার্কিন সৈন্যদের আবাস রয়েছে। বাকি দুটি ড্রোন খুরমালা তেলক্ষেত্রে আঘাত হানে। হামলায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission