
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক ঘাঁটির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী।
জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ড (জেবিএলএম) জানিয়েছে, ঘাঁটির সংলগ্ন একটি গ্রামীণ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন থাকায় বিস্তারিত জানানো সম্ভব নয়।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাটি ওয়াশিংটনের পিয়ার্স কাউন্টিতে ঘটেছে। অন্যদিকে, স্থানীয় থারস্টন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সামিট লেক এলাকায় হেলিকপ্টার বিধ্বস্তের খবর পেয়ে তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সেটি শনাক্ত করেছেন।
শেরিফ অফিসের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলা হয়, সেনাবাহিনী ওই এলাকার একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। বর্তমানে জেবিএলএমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে সহায়তার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরটিভি/এসকে




