যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ অক্টোবর ২০২৫ , ০৩:৩৪ পিএম


জোসেফ কাবিলা
ছবি: সংগৃহীত

যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং দেশদ্রোহিতার অভিযোগে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআরসি) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দিয়েছে সামরিক আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের পূর্বাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানো এম২৩  বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, ৫৪ বছর বয়সী কাবিলার বিরুদ্ধে খুন, যৌন নিপীড়ন, নির্যাতন ও বিদ্রোহ সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে রায়ের সময় তিনি অনুপস্থিত ছিলেন। গত শুক্রবার দেওয়া এ রায়ে কাবিলাকে রাষ্ট্রদ্রোহ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

তবে জোসেফ কাবিলা এই অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং মামলাটিকে "স্বেচ্ছাচারী" ও আদালতকে "নিপীড়নের হাতিয়ার" হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন। আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি আদালতে হাজির হননি এবং বর্তমানে তার অবস্থান জানা যায়নি।  

কঙ্গোর প্রেসিডেন্ট সিসেকেদি অভিযোগ করেন, কাবিলাই এম২৩ বিদ্রোহীদের পেছনের মূল পরিকল্পনাকারী। এরপর সিনেট তার সাংবিধানিক দায়মুক্তি প্রত্যাহার করে দেয় এবং এর মাধ্যমে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার পথ উন্মুক্ত হয়।

এই বছর এম২৩ বিদ্রোহীরা খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলের বড় অংশ দখল করে নেয়। দখলকৃত অঞ্চলের মধ্যে গোমা, বুকাভু শহর এবং দুটি বিমানবন্দরও রয়েছে। জাতিসংঘসহ একাধিক পশ্চিমা দেশ অভিযোগ করেছে, প্রতিবেশী রুয়ান্ডা এম২৩-কে সমর্থন দিচ্ছে এবং হাজারো সেনা কঙ্গোতে পাঠিয়েছে।

তবে কিগালি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সংঘাত যেন তাদের দেশে ছড়িয়ে না পড়ে, তারা শুধু তার চেষ্টা করছে। জুলাই মাসে সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও, রক্তপাত এখনো চলছে। 

আরও পড়ুন


 উল্লেখ্য ২০০১ সালে তার বাবা নিহত হওয়ার পর ১৮ বছর ধরে কঙ্গোর নেতৃত্ব দেন কাবিলার। ২০১৯ সালে তিনি সিসেকেদির হাতে ক্ষমতা হস্তান্তর করলেও, ২০২৩ সালে তিনি স্বেচ্ছানির্বাসনে চলে যান। যদিও এই বছরের এপ্রিলে, পূর্বাঞ্চলে চলমান রক্তক্ষয়ী সংঘাতের সমাধান খুঁজতে সাহায্য করার কথা বলে তিনি এম২৩-এর দখলে থাকা গোমা শহরে এসেছিলেন।

আরটিভি/এসএআর/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission