দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ০২:৩৩ পিএম


ভারতের রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। তবে রাষ্ট্রপতি মুর্মু সম্পূর্ণ অক্ষত আছেন বলে জানা গেছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতিকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ চপারটি হেলিপ্যাডে অবতরণের সময় হেলিপ্যাডের একাংশের কংক্রিট ভেঙে যায়। এতে হেলিকপ্টারের চাকা বসে গিয়ে সেটি কিছুটা বেসামাল হয়ে পড়ে। তবে পাইলটের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিরাপদে অবতরণ করেন।

রাষ্ট্রপতির নিরাপত্তা টিমের এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, মূলত হেলিকপ্টারটির অবতরণের কথা ছিল পম্বা জেলার নিলাক্কালে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিকল্প হিসেবে প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করা হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সবরিমালা মন্দিরে প্রার্থনা ও পরিদর্শনের উদ্দেশ্যে চার দিনের সফরে কেরালায় রয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। গতকাল (২১ অক্টোবর) সন্ধ্যায় তিনি থিরুভানান্থাপুরম বিমানবন্দরে পৌঁছান। তার সফর শেষ হবে আগামী ২৫ অক্টোবর।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission