ক্যারিবীয় সাগরে বৃহত্তম মার্কিন রণতরী, ‘যুদ্ধাবস্থা’ তৈরির অভিযোগ ভেনেজুয়েলার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ০৯:২৪ পিএম


ক্যারিবীয় সাগরে বৃহত্তম মার্কিন রণতরী, ‘যুদ্ধাবস্থা’ তৈরির অভিযোগ ভেনেজুয়েলার
ছবি: বিবিসি বাংলা

ক্যারিবীয় সাগরে বিশ্বের বৃহত্তম রণতরী মোতায়েন করার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বানোয়াট ‘যুদ্ধাবস্থা’ তৈরির তীব্র অভিযোগ এনেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ৯০টি পর্যন্ত যুদ্ধবিমান বহনক্ষম জেরাল্ড আর ফোর্ড রণতরীটিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়ার পরই এই উত্তেজনা শুরু হয়। খবর বিবিসি বাংলার।

বিজ্ঞাপন

মাদুরো রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, তারা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধের বাহানা তৈরি করছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আর কখনো যুদ্ধে জড়াবে না অঙ্গীকার করলেও তারা এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে।

আরও পড়ুন

মার্কিন প্রশাসন অবশ্য বলছে, তাদের সামরিক উপস্থিতির মূল লক্ষ্য হলো মাদক পাচারকারীরা। রণতরী বা যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন ও এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। হেগসেথ জানিয়েছেন, শুক্রবার ক্যারিবীয় সাগরে হামলায় ছয়জন ‘পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত’ হয়েছে এবং যে জাহাজে হামলা করা হয়েছে সেটি ত্রেন দে আরাগুয়া নামে একটি অপরাধমূলক সংগঠনের ছিল।

বিজ্ঞাপন

তবে এই হামলার তীব্র নিন্দা হচ্ছে ওই অঞ্চলে এবং বিশেষজ্ঞরা এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে তারা মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে, তবে বিশেষজ্ঞ ও কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করেছেন—এই অভিযান মূলত মাদুরোর সরকারকে অস্থিতিশীল করার জন্য করা হচ্ছে।

চ্যাথাম হাউজের লাতিন আমেরিকা বিষয়ক একজন সিনিয়র ফেলো ড. ক্রিস্টোফার সাবাতিনি বলেন, এটি হলো 'সরকার পরিবর্তন'। তিনি মনে করেন, মাদুরোর বিরুদ্ধে অবস্থান নিতে ভেনেজুয়েলার সামরিক বাহিনী ও মাদুরোর ঘনিষ্ঠদের মধ্যে হামলার ভয় দেখানোর জন্য যুক্তরাষ্ট্র এই সামরিক পদক্ষেপ নিচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, পেন্টাগন জানিয়েছে, রণতরী জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীনে থাকবে। মুখপাত্র সিয়ান পারনেল বলেছেন, অতিরিক্ত এই ফোর্স মাদক পাচার প্রতিরোধে সক্ষমতা বাড়াবে এবং স্থলভাগে হামলা পরিচালনার সক্ষমতাকে জোরদার করবে। 

সিএনএন জানিয়েছে, ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচার রুট ও কোকেন তৈরির জায়গাগুলোতে হামলার বিষয়টি বিবেচনা করছেন। ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে বলেছেন, আমরা নিশ্চিতভাবেই এখন স্থলভাগের দিকে তাকাচ্ছি। কারণ সাগর আমাদের নিয়ন্ত্রণে।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission