
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁয় অদ্ভুত কাণ্ড ঘটেছে। শনিবার স্থানীয় সময় ভোর ৩:৫০ মিনিটে অ্যারিজোনার স্কটসডেলের ওল্ড টাউন এলাকায় এক দম্পতি রেস্তোরাঁতে ঢুকে আগে সেখানে যৌন সম্পর্ক স্থাপন করেন এবং পরে লুটপাট চালান।
পুলিশ জানিয়েছে, দম্পতিটি রেস্তোরাঁর বিশেষ একটি স্থানে যেখানে দেওয়ালে গোলাপের ছবি এবং ফুলের সাজানো রয়েছে ঘনিষ্ঠতায় মেতে উঠেন। তার পর তারা রেস্তোরাঁর মধ্যে ঢুকে প্রায় ৪৫০ ডলার নগদ, একটি আইফোন ৫ এবং এক বোতল মদ চুরি করেন। এছাড়াও তারা দু’টি দরজা ভাঙচুর করে রেস্তোরাঁ থেকে পালিয়ে যান।
রেস্তোরাঁর মালিক লেক্সি ক্যালিস্কান বলেন, এটি সত্যিই অদ্ভুত ঘটনা। ফুটেজে সন্দেহভাজনদের স্পষ্ট ছবি ধরা পড়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ সমাজমাধ্যমে ভিডিও প্রকাশ করে জনগণকে জিজ্ঞেস করেছে, কেউ কি তাদের চিনতে পারেন কি না। এখনো পর্যন্ত দম্পতিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
আরটিভি/এসকে




