উ. কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ০৩:৪৬ পিএম


উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম মারা গেছেন
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান এবং কিম পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং ন্যাম ৯৭ বছর বয়সে মারা গেছেন। ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হওয়ার পর সোমবার (৩ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (৪ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ'র বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, কমরেড কিম ইয়ং ন্যাম আমাদের দল ও দেশের ইতিহাসে অসাধারণ অবদান রেখে যাওয়া পুরোনো প্রজন্মের বিপ্লবী ছিলেন। ৯৭ বছর বয়সে তিনি তার মহৎ জীবনযাত্রার অবসান ঘটালেন।

আরও পড়ুন

কিম ইয়ং ন্যাম দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়ার পার্লামেন্টের নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন একজন জ্যেষ্ঠ কূটনীতিক এবং কিম পরিবার-অনুগত রাজনীতিক। তিনি গভীর ও জোরালো কণ্ঠে প্রচারণামূলক ভাষণ দেওয়ার জন্য পরিচিত ছিলেন। প্রায়ই তাকে কিম জং উন ও তার প্রয়াত পিতা কিম জং ইলের পক্ষ থেকে বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানাতে দেখা যেত।

বিজ্ঞাপন

১৯৯৮ থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সভাপতি ছিলেন তিনি। এই পদটি ছিল দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের মর্যাদাসম্পন্ন, যদিও বাস্তব ক্ষমতা কিম পরিবারের হাতেই থাকত। কিম পরিবারের প্রতি তার অটল আনুগত্যের কারণেই তিনি এত দীর্ঘ সময় ধরে এই পদে ছিলেন। তবে তিনি কিম পরিবারের সদস্য ছিলেন না।

নিউজ এজেন্সিটি আরও জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং ন্যামের মরদেহের পাশে গিয়ে শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন। তার শেষকৃত্য আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission